Wednesday , 25 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ভোট সুষ্ঠু হয়েছে বলিনি, দেশের স্বার্থে ফল মেনে নিয়েছি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হয়েছে—জামায়াতে ইসলামী সে কথা বলেনি; তবে দেশের স্বার্থে ভোটের ফল মেনে নিয়েছেন বলে জানিয়েছেন দলটির আমির ডা. শফিকুর রহমান।

নির্বাচন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সংসদের বিরোধীদলীয় নেতা বলেন, ‘দেশে সুষ্ঠু নির্বাচন হয়েছে, সেটা আমরা বলিনি। আমাদের অন্য কথা আছে। তবে আমরা নির্বাচনের ফল মেনে নিয়েছি, যাতে দেশ অচল না হয়।’

গত সোমবার দুপুরে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভাটেরা ইউনিয়নে নিজ এলাকায় সাধারণ জনগণ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।

সরকারের উদ্দেশে জামায়াত আমির বলেন, আপনারা যদি সঠিক ধারায় ফিরে না আসেন, মনে রাখবেন জুলাই মাত্র দেড় দুই বছর আগে হয়েছে। সারা দেশের মানুষ জুলাইযোদ্ধা। এই মানুষগুলো আপনাদের ক্ষমা করবে না। আমরা চাই না আপনাদের পরিণতি অতীতের ফ্যাসিবাদের মতো হোক। তারা অন্যায়, অপরাধ করেছিল; তাই তাদের এ পরিণতি হয়েছে।

সম্প্রতি সিটি করপোরেশনগুলোতে সরকার দলীয় প্রশাসক নিয়োগ দেওয়ার সমালোচনা করেন জামায়াত আমির। তিনি বলেন, এখন কেন বিভিন্ন জায়গায় প্রশাসক বসানো হচ্ছে। এখন তো নির্বাচন দেওয়া উচিত। নিয়োগ করা প্রশাসকদের কোনো দায়বদ্ধতা নেই। দায়বদ্ধতা থাকলে তার দলের কাছে থাকতে পারে। আমরা জনসেবককে কোনো দলের কাছে দায়বদ্ধ দেখতে চাই না। আমরা দেখতে চাই জনগণের কাছে তাদের দায়বদ্ধতা।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের, সিলেট মহানগরের আমির ফখরুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন, সিলেট মহানগরের নায়েবে আমির মাওলানা আনোয়ার হোসাইন খান, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য আব্দুল মান্নান প্রমুখ।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

কমল নগরের জারিরদোনা খাল পুরোপুরি দখল মুক্ত হয়নি, সাধারণ জনতার দুঃখ প্রকাশ

পানছড়িতে ৩ বিজিবির উদ্যোগে মেডিকেল ক্যাম্পেইন ও বিনামূল্যে ঔষধ বিতরণ

মওলানা ভাসানী হলে পরিচ্ছন্নতা সপ্তাহ–২০২৫ উদ্বোধন

নাসির নগরে উৎসাহ উদ্দীপনায় ৫৪ তম সমবায় দিবস পালিত

নিখোঁজের দুই মাস পর জঙ্গলে মিলল কিশোরের কঙ্কাল

মেসির নতুন রেকর্ড, ম্যারাডোনার পাশে আলভারেজ

ঝালকাঠিতে প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

নিকলীতে জুলাই পুর্নজাগরণে জুলাইয়ের মায়েরা শীর্ষক কর্মসূচি উপলক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ত্রিশালে ৫১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

ইসিতে নিবন্ধনের জন্য ১৪৭টি দলের আবেদন