Tuesday , 26 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. ইউরোপ মহাদেশ
  8. উত্তর আমেরিকা মহাদেশ
  9. এশিয়া মহাদেশ
  10. কৃষি
  11. ক্যাম্পাস
  12. ক্রিকেট
  13. খেলাধুলা
  14. গণমাধ্যম
  15. জাতীয়

ঝালকাঠিতে প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 26, 2025 7:55 am

রাহাতুজ্জামান, ঝালকাঠি প্রতিনিধিঃ

ঝালকাঠির কাঠালিয়ার চিংড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি, অব্যবস্থাপনাসহ নানা অনিয়মের বিচারের দাবীতে অভিভাবক ও এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করেছে।

আজ ২৬ আগষ্ট মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার ৪০নং চিংড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।

এতে বিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিভাবক ও এলাকাবাসী অংশ নেন।

মানববন্ধনে বক্তারা জানান, চিংড়াখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানাজ পারভীনের অবহেলা ও খামখেয়ালির জন্য আমাদের ৮২ জন শিক্ষার্থী উপবৃত্তির টাকা থেকে বঞ্চিত হয়েছে। পাশাপাশি সকল স্কুলে উপবৃত্তির টাকা পেলেও আমাদের শিক্ষার্থীরা উপবৃত্তির টাকা পাচ্ছেনা। এছাড়া তিনি ছোট ছোট বাচ্চাদের দিয়ে বিদ্যালয়ের টয়লেট পরিস্কার, ক্লাসরুম ঝাড়ু–, পানি টানানো সহ বিভিন্ন কাজ করান। বাচ্চারা কাজ করতে না চাইলে তাদেরকে মারধর ও বকাবকি করেন। ফলে অনেক শিক্ষার্থী স্কুলে আসতে চায় না।

এছাড়া প্রধান শিক্ষক শাহানাজ পারভীন অভিভাবকদের সাথে দুর্ব্যবহার করেন। তিনি বিলম্বে স্কুলে আসেন এবং দুপুর ১টা দেরটার মধ্যে চলে যান। অফিসের কাজের অজুহাতে প্রায়ই বিদ্যালয়ে অনুপস্থিত থাকেন। বিদ্যালয়টিতে সমাবেশের কোন ব্যবস্থা নেই। এসব অনিয়মের কোন অভিভাবক প্রতিবাদ করলে তাকে নানা হুমকি দামকি দেওয়া হয় এবং শাসানো হয়। এমনকি তার স্বামী আখতার হোসেন শানু বিভিন্ন অভিভাবদের দেখে নেওয়ার হুমকি দেন।
আমরা প্রধান শিক্ষক শাহানাজ পারভীনের দৃষ্টান্ত মূলক বিচার ও অত্র বিদ্যালয় থেকে দ্রুত অপসারনের দাবি জানাচ্ছি।

মানববন্ধনে বক্তব্য রাখেন, খাদিজা বেগম, রুমি বেগম, হাসান মাহমুদ, বাবুল হাওলাদার, সালমা বেগম, শাহিদা বেগম, হাসানসহ আরো অনেকে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

বাবলু টি কোম্পানির বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, ২০ লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি ব্যবসায়ীর

শিক্ষার্থীকে হত্যাচেষ্টা মামলায় তুরিন আফরোজ ৪ দিনের রিমান্ডে

জয়মনির পশুর নদীতে ইলিশ ধরতে গিয়ে বজ্রপাতে নিহত ১

কুবি’স্থ দাওয়াহ কমিউনিটির নেতৃত্বে তানভির-ফারহান

ঝালকাঠিতে জোরপূর্বক শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

উল্লাপাড়ায় নদীর পানিতে ডুবে শিশুর মৃত্যু

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরে জেলা ছাত্রদলের বিক্ষোভ মিছিল‌

শিক্ষার্থী সাড়ে ১০ হাজার, সিট মাত্র ২ হাজার: বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রকট আবাসন ও সুবিধা-সংকট

বিমান বিধ্বস্তের ঘটনায় আগামীকাল রাষ্ট্রীয় শোক ঘোষণা

তারুণ্যের স্বপ্নে পরিবর্তনের রাজনীতি গড়ছেন প্রকৌশলী রাশেল উল আলম