Friday , 5 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

প্রার্থিতা স্থগিতের পর নতুন চমক, নাদিরা মিঠু বিএনপির মনোনীত প্রার্থী

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 5, 2025 12:07 pm

মেহেরাব হোসেন, শিবচর (মাদারীপুর) প্রতিনিধিঃ

অবশেষে মাদারীপুর-১ আসনে প্রার্থী পরিবর্তন করল বিএনপি। এই আসনে গত ৩ নভেম্বর কামাল জামান মোল্লাকে দলীয় মনোনয়ন দেওয়া হলেও পরদিনই তাঁর প্রার্থিতা স্থগিত করে হাইকমান্ড। এ সিদ্ধান্তকে কেন্দ্র করে এলাকায় আন্দোলন ও ক্ষোভ প্রকাশ করেছিলেন স্থানীয় নেতাকর্মীরা।

তবে বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নতুন করে ৩৬ আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেন। এ তালিকায় মাদারীপুর-১ আসনে নতুন প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে নাদিরা মিঠুর নাম।

নতুন মনোনীত প্রার্থী নাদিরা মিঠু মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম নাজমুল হুদা মিঠু চৌধুরীর স্ত্রী। বর্তমানে তিনি মাদারীপুর জেলা বিএনপির সদস্য ও শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগেও তিনি বিএনপির মনোনয়ন নিয়ে উপজেলা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

স্থানীয় বিএনপির নেতা কর্মীদের প্রত্যাশা, নতুন এই নেতৃত্ব আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর-১ আসনে দলের অবস্থান আরও শক্তিশালী করবে।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

সেপ্টেম্বর-অক্টোবর থেকে স্থানীয় সরকার নির্বাচন : ডা. জাহেদ

কুবির সুনীতি শান্তি হল ডিবেটিং ক্লাবের প্রথম কার্যনির্বাহী কমিটি ঘোষণা/

‘নিষেধাজ্ঞায় ইরানের পতন হবে না’, মার্কিন কৌশল নিয়ে সতর্কবার্তা

শিক্ষকতার চেয়ে মহান পেশা আর কিছু হতে পারে না: মির্জা ফখরুল

অস্ট্রেলিয়াকে গুটিয়ে দিয়ে বাংলাদেশের সামনে ৫৭ রানের লক্ষ্য

যশোরে সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষক নিহত

খুলনা-মোংলা মহাসড়কে সড়ক দুর্ঘটনা প্রাণ হারালেন ২ জন

পাঁচবিবিতে জামায়াতের নির্বাচনী কর্মী ও সূধী সমাবেশ অনুষ্ঠিত

চবিতে শিবির ও ছাত্রদলের বিক্ষোভ মিছিল

চট্টগ্রামে হাকিম হত্যা মামলার ৬ আসামি গ্রেফতার, বিপুল অস্ত্র উদ্ধার