Saturday , 10 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

পানছড়িতে ৩ বিজিবির উদ্যোগে মেডিকেল ক্যাম্পেইন ও বিনামূল্যে ঔষধ বিতরণ

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 10, 2026 12:09 pm

আরমান হোসাইন, পানছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: 

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (৩ বিজিবি) এর উদ্যোগে একটি মেডিকেল ক্যাম্পেইন পরিচালনা ও বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে।

বুধবার (১০ জানুয়ারি ২০২৬) পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর অধীনস্থ ওয়াইনথং বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকার ওয়াইনথং ওয়াই পয়েন্টে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্প এর আওতায় এই মেডিকেল ক্যাম্পেইনের আয়োজন করা হয়।

মেডিকেল ক্যাম্পেইনে স্থানীয় অসহায়, হতদরিদ্র ও অসুস্থ ২১ জন পাহাড়ী শিশুকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। একই সঙ্গে প্রয়োজনীয় ঔষধও বিনামূল্যে বিতরণ করা হয়।

ক্যাম্পেইনে চিকিৎসা সেবা প্রদান করেন পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর মেডিকেল অফিসার মেজর মোঃ নাঈমুল মুশফিক নাঈম, এএমসি। এ সময় বিজিবির অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা বিজিবির এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দুর্গম সীমান্ত এলাকায় বসবাসকারী মানুষের জন্য এ ধরনের চিকিৎসা সেবা অত্যন্ত প্রয়োজনীয় ও প্রশংসনীয়।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং স্থানীয় জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

প্রিন্সিপালের পদত্যাগের দাবীতে কুড়িগ্রাম টিএসসি’র শিক্ষার্থীদের বিক্ষোভ

জনগণের নিরাপত্তার জন্য অবিরাম কাজের স্বীকৃতি: কোম্পানীগঞ্জ থানার রতন শেখ পেল বিশেষ সম্মান

আধুনিক কৃষি পদ্ধতি ব্যবহার করে আদা ও কলা চাষে লিটনের অনন্য সাফল্য

বাসের এক-তৃতীয়াংশ ফেরির বাইরে, ভেতরে যাত্রী: বগা ফেরিঘাটের ছবি ভাইরাল

৬৮ হাজার বেসরকারি শিক্ষক নিয়োগে গণবিজ্ঞপ্তি আসছে

উ. কোরিয়ার সহযোগিতা চাইল দ. কোরিয়া

আমতলীতে ফ্রি ল্যান্সিং প্রশিক্ষন প্রাপ্ত সদস্যদের মাঝে চেক বিতরণ

চারঘাটে ত্রিমুখী সংঘর্ষে নিহত ১

নজরুল বিশ্ববিদ্যালয় রিসার্চ সোসাইটির নতুন কমিটি গঠন

৯ দিনের ছুটি শেষে আগামীকাল খুলছে কুবি