Monday , 27 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

আগামি তিন দিনের মধ্যে সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতির সম্ভাবনা: এফএফডব্লিউসি

প্রতিবেদক
বাসস
July 27, 2026 12:02 pm

সিলেট জেলার কুশিয়ারা নদী-সংলগ্ন নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির আগামি তিন দিনের মধ্যে উন্নতি হতে পারে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র (এফএফডব্লিউসি)।

আজ প্রকাশিত এফএফডব্লিউসির এক বুলেটিনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের সুরমা-কুশিয়ারা নদ-নদীর পানির স্তর কমেছে এবং আগামী তিন দিন এ প্রবণতা অব্যাহত থাকতে পারে।

তবে সিলেটের ফেঞ্চুগঞ্জ স্টেশনে কুশিয়ারা নদীর পানি এখনও বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বুলেটিনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানির স্তর কমেছে এবং আগামি দুই দিন তা আরও কমতে পারে। এরপর পরবর্তী তিন দিন পানির স্তর মোটামুটি স্থিতিশীল থাকতে পারে।

এদিকে গঙ্গা-পদ্মা নদ-নদীর পানির স্তর গত ২৪ ঘণ্টায় স্থিতিশীল ছিল এবং আগামি পাঁচ দিনও তা স্থিতিশীল থাকতে পারে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম অঞ্চলের গোমতী, মুহুরী, ফেনী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানির স্তর কমেছে।

আগামি এক দিনে এসব নদীর পানির স্তর কিছুটা বাড়তে পারে এবং পরবর্তী দুই দিন তা স্থিতিশীল থাকতে পারে বলে বুলেটিনে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মঙ্গলবার সকালে সংসদ সদস্য ও বিকেলে মন্ত্রিসভার শপথ: আইন উপদেষ্টা

ইরান যুদ্ধের লক্ষ্য ‘অর্ধেকেরও বেশি’ অর্জিত হয়েছে, দাবি নেতানিয়াহুর

সেনা নিহতের পর ইরানে ফের বিমান হামলা শুরু করেছে মার্কিন সেনাবাহিনী

ঈদগাঁওয়ে ভোটকেন্দ্রে চালু থাকবে অনলাইন ক্যামেরা : ওসি এটিএম শিফাতুল মাজদার

দেশজুরে ভারী বৃষ্টির পূর্বাভাস

পশ্চিম তীর ও গাজার কিছু এলাকায় পৌর নির্বাচনে ভোটগ্রহণ শুরু

স্যার’ না বলে ‘ভাই’ ডাকায় রোগীর চিকিৎসা করলেন না ডাক্তার

কুবি ভর্তি পরীক্ষার আবেদন শুরু ২৭ নভেম্বর, রাবিতেও থাকবে পরীক্ষার কেন্দ্র

মাদারীপুর-৩ আসনে হাতপাখার প্রার্থী মাওলানা আজিজুল হকের মনোনয়ন ফরম উত্তোলন

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল