Thursday , 17 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

মাদকসেবনের অভিযোগে দুইজনকে ধরে পুকুর পরিষ্কার করালেন স্থানীয়রা

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 17, 2026 7:35 am

ফেনীর সোনাগাজী উপজেলার মঙ্গলকান্দি ইউনিয়নে মাদকসেবনের অভিযোগে দুই ব্যক্তিকে আটক করে স্থানীয়রা। পরে তাদের দিয়ে বক্তারমুন্সী বাজারের দীর্ঘদিনের ময়লা-আবর্জনায় ভরা একটি পুকুর পরিষ্কার করানো হয়।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে মঙ্গলকান্দি ইউনিয়নের ডাকবাংলা সংলগ্ন জসিম ব্রিকস ফিল্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিরা হলেন- সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়নের বগাদানা গ্রামের কালা সর্দার বাড়ির দুলাল মিয়ার ছেলে মোহাম্মদ সাকিব (৪০) এবং আমিরাবাদ ইউনিয়নের আহাম্মদপুর গ্রামের আব্দুল হাদির ছেলে জাহেদ আলম (৩৮)।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনারের নেতৃত্বে স্থানীয়রা তাদের আটক করে বক্তারমুন্সী বাজারে নিয়ে আসেন। পরে সেখানে দীর্ঘদিন ধরে অপরিষ্কার থাকা পুকুরটি পরিষ্কারের কাজে তাদের নিয়োজিত করা হয়।

স্থানীয়রা জানান, এলাকায় মাদকসেবন ও অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতেই তাদের আটক করা হয়। তবে এটি শাস্তি দেওয়ার উদ্দেশ্যে নয়, বরং সচেতনতা তৈরির অংশ হিসেবে তাদের দিয়ে পুকুর পরিষ্কার করানো হয়েছে।

মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান দাউদুল ইসলাম মিনার বলেন, “দুই ব্যক্তি ব্রিক ফিল্ডে গাঁজা সেবন করছেন এমন খবর পেয়ে তিনি স্থানীয়দের নিয়ে সেখানে যান। পরে তাদের হাতেনাতে আটক করা হয়। স্থানীয়দের পরামর্শে শাস্তি হিসেবে তাদের দিয়ে বক্তারমুন্সী বাজারের দীর্ঘদিনের ময়লা-আবর্জনায় ভরা পুকুরটি পরিষ্কার করানো হয়।”

তিনি আরও বলেন, “তারা একাধিকবার গ্রেপ্তার হলেও জামিনে বের হয়ে আবারও একই ধরনের কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। তাই স্থানীয়দের পরামর্শে এবার তাদের দিয়ে পুকুর পরিষ্কার করানো হয়েছে।”

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

নড়াইলে সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত

বরগুনায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই

মাইলস্টোন ট্রাজেডির তিন মাস আহত চৌদ্দগ্রামের জমজ দুই বোন বাসায় ফিরেছে

সৃজনশীল অর্থনীতি ও ব্যবসা সহজ করতে জাতীয় টাস্কফোর্স গঠন

পাটগ্রামে মানব কল্যাণ স্বেচ্ছাসেবী সংগঠনের বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত

বিএসসি প্রকৌশলীদের অধিকার প্রতিষ্ঠায় খুবির ইসিই ডিসিপ্লিনের মানববন্ধন

বাউফলে নার্সদের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

ব্যথায় কাতরাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়ের একমাত্র চিকিৎসাকেন্দ্র ‘ব্যথার দান’

পদ্মা নদীতে অভিযানে জাল ও ৫ কেজি ইলিশ মাছ জব্দ

৬৭ হাজার শিক্ষক নিয়োগের সপ্তম গণ বিজ্ঞপ্তি প্রকাশ