Tuesday , 6 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

বাউফলে নার্সদের অবহেলায় নবজাতকের মৃত্যুর অভিযোগ

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 6, 2026 2:18 pm

মাসুম বিল্লাহ, বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত নার্সদের অবহেলায় এক নবজাতকের মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় গর্ভবতী নারী ও তার পরিবার দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

মঙ্গলবার (আজ) সকাল ১১টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন গর্ভবতী নারী ইতি বেগম সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, নার্সদের অবহেলার কারণেই তার নবজাতক সন্তানের মৃত্যু হয়েছে।

কান্নাজড়িত কণ্ঠে ইতি বেগম বলেন, সোমবার রাত আনুমানিক ২টার দিকে প্রসবব্যথা নিয়ে তিনি হাসপাতালে ভর্তি হন। কিন্তু এ সময় কর্তব্যরত নার্সরা যথাযথ চিকিৎসা না দিয়ে অবহেলা করেন। চিকিৎসা চাইলে তারা বলেন, “এখন ঘুমের সময়, চিকিৎসার সময় না। যা হবে সকালে হবে।”

তিনি আরও বলেন, “রাতে কোনো ডাক্তার ছিলেন না। যদি নার্সরা একটু যত্ন নিতেন, সঠিকভাবে চিকিৎসা দিতেন, তাহলে আজ আমার সন্তান মারা যেত না। আমি এই ঘটনার কঠোর বিচার চাই।”

গর্ভবতী নারীর স্বামী মোহাম্মদ সাব্বির অভিযোগ করে বলেন, “এই হাসপাতালে কোনো নার্সেরই সেবা ভালো না। রোগীদের সঙ্গে তারা খারাপ ব্যবহার করে, ধমক দিয়ে কথা বলে। আজ নার্সদের অবহেলার কারণেই আমি আমার সন্তান হারিয়েছি। ভবিষ্যতে যেন আর কেউ সন্তান না হারায়—সে জন্য নার্স শিরিন ও শিপ্রা রানী মালাকারের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

অভিযোগের বিষয়ে অভিযুক্ত নার্স শিরিন আক্তার বলেন, “আমার বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।” অপর অভিযুক্ত নার্স শিপ্রা রানী মালাকারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

এ বিষয়ে বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রউফ বলেন, “আমি অফিসে আসার আগেই ঘটনাটি ঘটে। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

পটুয়াখালী জেলা সিভিল সার্জন খালেদুর রহমান মিয়া বলেন, “ঘটনাটি তদন্ত করে সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

গাইবান্ধার নিহত’র ঘটনায় অতিরিক্ত ডিআইজি’র নেতৃত্বে তদন্ত কমিটি গঠন

বান্দরবানে রিসোর্ট মালিক ও ম্যানেজার অপহরণ-পুলিশ ও নিরাপত্তা বাহিনীর অভিযান শুরু

প্রধানমন্ত্রীর সঙ্গে বিমান বাহিনী প্রধানের সৌজন্য সাক্ষাৎ

কুড়িগ্রামে নানা আয়োজনে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত

সচেতনতা দিয়েই জরায়ুমুখের ক্যান্সার রোধ সম্ভব

নলছিটিতে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান

আমতলীতে বছরের প্রথম দিনেই অসহায় শিশুদের পাশে স্বপ্নছোঁয়া স্বেচ্ছাসেবী যুব সংগঠন

কক্সবাজারে হোটেল অভিযান, নারীসহ আটক ৭

ছাত্রদল নেত্রী ইপ্সিতার লাশ নদী থেকে উদ্ধার

৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত বাঘাইছড়ির বিএনপি