Sunday , 16 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এশিয়া মহাদেশ
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খেলাধুলা

কুড়িগ্রামে নানান আয়োজনে নবান্ন উৎসব-১৪৩২ উদযাপন

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 16, 2025 12:54 pm

কুড়িগ্রাম প্রতিনিধি:

কুড়িগ্রামে ধান কাটা, কৃষক ভোজন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবান্ন উৎসব-১৪৩২ উদযাপন করা হয়েছে।

রবিবার (১৬ নভেম্বর) “রাস্ট্র সংস্কার কৃষক আন্দোলন” কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে ধরলা ব্রীজ পূর্ব পারে দিনব্যাপী নবান্ন উৎসবের কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানের আগে সকাল ১০টায় স্থানীয় কৃষক সাইফুরের পাকা আমন ধান কাটার মধ্য দিয়ে নবান্ন উৎসবের কার্যক্রমের শুরু করে “রাস্ট্র সংস্কার কৃষক আন্দোলন” কুড়িগ্রাম জেলা শাখার কর্মীবৃন্দ।

এর পর দুপুরে ঐতিহ্যকে লালন করতে কলার পাতায় কৃষকদেরকে খিচুড়ি খাওয়ানো হয়। পরে বিকেলে আলোচনা সভার পর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবান্ন উৎসব-১৪৩২ এর সমাপ্তি ঘোষণা করা হয়।

এতে বক্তব্য রাখেন, রাস্ট্র সংস্কার কৃষক আন্দোলন” কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম জুয়েল, কুড়িগ্রাম জেলা শাখার সদস্য সচিব মোঃ রেজাউল করিম, অর্থ সমন্বয়ক রফিকুল ইসলাম সহ ইউনিয়ন কমিটির নেতৃবৃন্দ।

রাস্ট্র সংস্কার কৃষক আন্দোলন” কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম জুয়েল বলেন, বাংলা ও বাঙালি জাতির ঐতিহ্য হলো নবান্ন উৎসব। এই উৎসবের মাধ্যমে আমরা শেকড়কে হৃদয়ে লালন ও ধারন করি।

তিনি আরও বলেন, এই উৎসবের মাধ্যমে আমরা অবহেলিত কৃষকদের একত্রিত করেছি। আমরা আমন ধানের নায্য মুল্য নির্ধারণ চাই। যাতে কৃষকরা চাষ করে লসের শিকার না হয়। এজন্য আগামী শুক্রবার আমরা “রাস্ট্র সংস্কার কৃষক আন্দোলন” কুড়িগ্রাম শাখার মাধ্যমে শাপলা চত্বরে মানববন্ধনের আয়োজন করবো।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ঝালকাঠিতে প্রধান শিক্ষকের দুর্নীতি ও অনিয়মের বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ

বিয়ের লোভ দেখিয়ে খালাতো বোনের সঙ্গে সম্পর্ক, পূবাইলে যুবক গ্রেপ্তার

দিনাজপুর-৬ আসনে বিএনপি প্রার্থী প্রফেসর ড. এ জেড এম জাহিদ মনোনয়ন পাওয়ায় বিরামপুরে আনন্দ মিছিল

বাউফলে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক ও তার পরিবারকে হত্যার হুমকি

চৌদ্দগ্রামে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতা কাজী নাহিদের গণসংযোগ

ইরানের ইউরেনিয়াম উদ্ধার প্রক্রিয়া হবে দীর্ঘ ও কঠিন: ট্রাম্প

অবৈধ অনুপ্রবেশের অপরাধে বাংলাদেশী যুবক আটক

কুবিতে ফিল্ম সোসাইটির কর্তৃক চলচ্চিত্র প্রদর্শন ও নবীনবরণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী পেলো ৩ লাখ টাকার বৃত্তি

বাউফলে পুকুরে ডুবে দুই সন্তানের জননীর মৃত্যু