Tuesday , 29 July 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

অবৈধ অনুপ্রবেশের অপরাধে বাংলাদেশী যুবক আটক

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 29, 2025 2:39 pm

 

আবু বকর সুজন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক মোঃ নাদের হোসেন (২৫) নামের এক বাংলাদেশী যুবককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ১০ ঘটিকায় কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার সীমান্তবর্তী বৈদ্দেরখিল এলাকার ২১০৯ নং পিলার সংলগ্ন এলাকায়।

মঙ্গলবার সন্ধ্যায় তথ্যটি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হিলাল উদ্দিন আহমেদ।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৯শে জুলাই) সকাল ১০ ঘটিকার সময় নাদের হোসেনসহ ৩ যুবক সীমান্তবর্তী বৈদ্দেরখিল ২১০৯ নং পিলার এলাকায় ঘোরাঘুরি করছিলেন। এসময় বিএসএফ ধাওয়া করলে ৬৯ ভারতের বিএসএফ ব্যাটালিয়ন রাধানগর ক্যাম্পের হাতে নাদের হোসেন আটক হয়।

অপর ২ জন পালিয়ে যায়। আটককৃত যুবক পৌরসভার বৈদ্দেরখিল গ্রামের মানিক মিয়ার ছেলে। পালিয়ে যাওয়া অপর যুবকরা হলেন রনি (২৫) পিতা আবদুল জলিল, সবুজ (২৯) পিতা ফটিক মিয়া।

এ ঘটনা জানাজানি হলে দুপুর ১২.৩০ ঘটিকার সময় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ বিজিবি’র মাঝে পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃত যুবককে হস্তান্তর করা হয়

ওইদিন সন্ধ্যায় বিজিবি আটগ্রাম চৌদ্দগ্রাম বিওপি ক্যাম্পের নায়েব সুবেদার আক্তারুজ্জামান বাদী হয়ে আটক যুবকের নামে ভারতে অবৈধ অনুপ্রবেশের অপরাধে চৌদ্দগ্রাম মামলা দায়ের করে।

এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হিলাল উদ্দিন আহমেদ জানান, ‘বিজিবি অবৈধ ভাবে ভারতে অনুপ্রবেশের অপরাধে মামলা দায়েরের পর এক যুবককে থানায় হস্তান্তর করেছে। আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে প্রেরণ করা হবে।’

সর্বশেষ - আইন-আদালত