Saturday , 20 September 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

নাসির নগরে চা দোকানীকে কুপিয়ে হত্যা

প্রতিবেদক
নিউজ ডেক্স
September 20, 2025 7:50 am

মোঃ সাইফুল ইসলাম, নাসির নগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে রাতের আঁধারে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে বারোটার দিকে উপজেলার ফান্দাউক ইউনিয়নের আতুকোড়া গ্রামের বড়হাটি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম রহমান মিয়া (২৮) তিনি ওই গ্রামের শফিক মিয়ার ছেলে এবং পেশায় একজন চা ব্যবসায়ী।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়িতে ফেরেন রহমান মিয়া। স্ত্রীকে রাতের খাবার প্রস্তুত করতে বলে তিনি বাইরে টয়লেটে যান। কয়েক মিনিট পর তার স্ত্রীর চিৎকারে পরিবার ও আশপাশের লোকজন ছুটে এসে বাড়ির পাশে রাস্তায় তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নাসিরনগর থানার তদন্ত কর্মকর্তা তানভির আহমেদ সাংবাদিদেরকে জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

প্রধান শিক্ষক নেই ৬৪ টি প্রাথমিক বিদ্যালয়ের, ব্যাহত হচ্ছে শিক্ষায় পাঠদান

বাংলাদেশকে ১০৬ কোটি ডলার দেবে জাপান

রাজধানীমুখী বাস পেল নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

ইসলামী ছাত্র আন্দোলন কালকিনি উপজেলা শাখার ২০২৬ সেশনের কমিটি গঠন সম্পন্ন

চৌদ্দগ্রামে মহান বিজয় দিবস পালিত

জামায়াতের গণজোয়ারে একটি দল দিশেহারা হয়ে পড়েছে : ডা. শফিকুর

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন ঘিরে রাজাপুরে বিএনপির আনন্দ মিছিল

ডিমলায় যাতায়াতের রাস্তা ইটের প্রাচীর তুলে বন্ধ করায়, সংবাদ সম্মেলন

রাউজান থানার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

কোম্পানীগঞ্জে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার