Saturday , 25 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

১১ দলীয় জোটের কর্মসূচি থেকে বিরত থাকবে খেলাফত মজলিস

প্রতিবেদক
বাসস
July 25, 2026 1:28 pm

খেলাফত মজলিস ঘোষণা দিয়েছে, নির্বাচন-পরবর্তী সময়ে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের কার্যকারিতা শেষ হওয়ায় এখন থেকে জোটটির সব ধরনের কর্মসূচি থেকে বিরত থাকবে দলটি। তবে দেশ, জাতি ও ইসলামের স্বার্থে প্রয়োজন হলে ভবিষ্যতে বৃহত্তর জাতীয় ঐক্য গড়ে তোলার প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে জানিয়েছে দলটি।

শনিবার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত খেলাফত মজলিসের কেন্দ্রীয় মজলিসে শূরার তৃতীয় সাধারণ অধিবেশনে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে দলটির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

অধিবেশনে গৃহীত সিদ্ধান্তে বলা হয়, ১১ দলীয় ঐক্য মূলত একটি নির্বাচনী সমঝোতা ছিল। নির্বাচন শেষ হওয়ার মধ্য দিয়ে ওই জোটের কার্যকারিতা বাস্তবে শেষ হয়ে গেছে।

এরপরও কিছু কর্মসূচিতে খেলাফত মজলিস অংশ নিলেও এখন থেকে ১১ দলীয় ঐক্যের সব কর্মসূচি থেকে বিরত থাকবে দলটি। এতে আরও বলা হয়, ভবিষ্যতে দেশ, জাতি ও ইসলামের বৃহত্তর স্বার্থে প্রয়োজন হলে নতুন করে বৃহত্তর ঐক্য গড়ে তোলার উদ্যোগ অব্যাহত থাকবে। পাশাপাশি সংসদে খেলাফত মজলিসের সংসদ সদস্য বিরোধী দলের ভূমিকা পালন অব্যাহত রাখবেন।

সকাল ৯টায় শুরু হওয়া এ অধিবেশনে সভাপতিত্ব করেন খেলাফত মজলিসের আমির মাওলানা আব্দুল বাছিত আজাদ। দলের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের অধিবেশন পরিচালনা করেন।

সভায় নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক আবদুল্লাহ ফরিদ, অধ্যাপক সিরাজুল হক, মাওলানা সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক, মুফতি আবদুল হামিদ, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, এবিএম সিরাজুল মামুন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মো. আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, মুফতি আবুল হাসান এমপিসহ কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ও কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক আরও গভীর করার আশাবাদ

পরিবেশবান্ধব সনদ পেল আরও ৪ কারখানা

ছাত্রীদের সঙ্গে আপত্তিকর আলাপের অভিযোগ, বিভাগীয় প্রধানকে অব্যাহতি

নজরুল বিশ্ববিদ্যালয়ে কূটনৈতিক বিতর্কের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত

জাবিতে “তারুণ্যের ভাবনা তারুণ্যের ভূমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

বাউফলে ইঞ্জিনিয়ার ফারুখ আহমেদের পক্ষে লিফলেট বিতরণ

উন্নয়নের ছোঁয়া লাগেনি কুয়াকাটার পূর্ব আলীপুর-আজিমপুর সড়কে, ভোগান্তিতে প্রায় ১০ হাজার মানুষ

ব্রাজিলকে হারিয়ে টানা তৃতীয়বার দক্ষিণ আমেরিকার সেরা আর্জেন্টিনা

এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দের উপর ককটেল হামলার প্রতিবাদে কুড়িগ্রামে বিক্ষোভ মিছিল

মিয়ানমার থেকে আসা বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ