Thursday , 30 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

নজরুল বিশ্ববিদ্যালয়ে কূটনৈতিক বিতর্কের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 30, 2025 7:34 am

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড ন্যাশনস ক্লাব আয়োজিত কূটনৈতিক বিতর্কের ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের দ্বিতীয় তলায় ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। বিতর্কে বিজয়ী হয়েছে আইন ও বিচার বিভাগের দল এবং রানারআপ হয়েছে ফোকলোর বিভাগের দল।

এই বিতর্কে মোট ১০টি দল অংশগ্রহণ করে। ট্যাব তিন রাউন্ড ও সেমিফাইনাল রাউন্ড শেষে আজ ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হয়। ফাইনালে বিজয়ী দলের সদস্যরা হলেন শৈলী, সিয়াম ও আলী আহসান তূর্য। বিতর্কে ‘ম্যান অব দ্য ডিবেট’ ও ‘ম্যান অব দ্য টুর্নামেন্ট’ হন বিতর্কের বিরোধী দলীয় নেতা কামরুল হাসান।

বিতর্কে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের প্রধান আশরাফুল আলম এবং স্থানীয় সরকার ও নগর উন্নয়ন বিভাগের প্রভাষক মো. আবু সায়েম।

বিচারক হিসেবে উপস্থিত ছিলেন ইতিহাস বিভাগের প্রভাষক মো. জিল্লাল হোসাইন, ডিবেটিং সোসাইটির অফিস সেক্রেটারি হরিপ্রিয়া সেন ও ডিবেটিং সোসাইটির সাবেক সদস্য কামরুল হাসান।

উল্লেখ্য, বিতর্কের নলেজ পার্টনার ছিল ডিবেটিং সোসাইটি।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

পুলিশ ও জনগণের সম্পর্ক আরও দৃঢ় করতে হবে: রাষ্ট্রপতি

তিস্তা নদীতে অবৈধভাবে পাথর উত্তোলনের মহা উৎসব, ঝুঁকিতে তিস্তা ব্যারেজ

কুবিতে শুরু হচ্ছে সাংস্কৃতিক সংগঠন প্রতিবর্তনে’র ৮ম কর্মশালা

কবি গোলাম মোস্তফার জন্ম ও মৃত্যু দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মহান বিজয় দিবসে জয়পুরহাটে গণঅধিকার পরিষদ ও যুব অধিকার পরিষদের শ্রদ্ধা নিবেদন

মসজিদে নামাজ পড়তে বাঁধা, মুসল্লীকে মারধর

দুমকিতে অপারেশন ডেভিল গ্রেফতার ২

বিভিন্ন খাতে কৌশলগত অংশীদারিত্ব জোরদারে সম্মত বাংলাদেশ ও মালয়েশিয়া

পূবাইলে বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীর সংবর্ধনা

৭ দফা দাবিতে কুড়িগ্রামে সওজ কর্মচারীদের স্মারকলিপি প্রদান