Thursday , 1 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কুবিতে আবেদনের সময়সীমা শেষ; প্রতি আসনে লড়বে ১০৮ জন

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 1, 2026 9:37 am

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা শেষ হয়েছে। তিনটি ইউনিটে মোট ৯৬ হাজার ৬১২ জন শিক্ষার্থী আবেদন করেছে। বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ৮৯০টি আসনের বিপরীতে এবার আসনপ্রতি লড়াই করবেন গড়ে ১০৮ জন ভর্তিচ্ছু।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. তোফায়েল আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন।

টেকনিক্যাল কমিটি সূত্রে জানা যায়, বিজ্ঞান ও প্রকৌশল অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ৩০০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৪৬ হাজার ২৪৭টি। ফলে এই ইউনিটে আসনপ্রতি লড়বেন ১৫৪ জন শিক্ষার্থী। কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ৩৯০টি আসনের বিপরীতে আবেদন করেছেন ৩৭ হাজার ৫৬৪ জন, যেখানে প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বী ৯৬ জন। এছাড়া ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে ২০০টি আসনের বিপরীতে লড়বেন ১২ হাজার ৮০১ জন শিক্ষার্থী; অর্থাৎ আসনপ্রতি লড়বেন ৬৪ জন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, ‘গতকাল আবেদন প্রক্রিয়া শেষ হয়েছে। এবার ভর্তি পরীক্ষা কুমিল্লা এবং রাজশাহী দুইটি কেন্দ্রে অনুষ্ঠিত হবে।’

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় আগামী ৩০ জানুয়ারি, ‘বি’ এবং ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

 

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ইরান এখনই শান্তি স্থাপন না করলে আরও বড় হামলা হবে: ডোনাল্ড ট্রাম্প

কুয়েটে ‘মার্চ ফর গাজা’ আয়োজন ইনকিলাব’১৯-এর

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া সফর : বাণিজ্য, বিনিয়োগ ও শ্রমবাজারে নতুন দিগন্তের প্রত্যাশা

পুণ্যলাভের আশায় কুয়াকাটায় সনাতন ধর্মাবলম্বীদের সমুদ্রস্নান

মাদারীপুরে ডিবির অভিযানে তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

আইনি জটিলতায় ২৩ বছর ধরে তালাবদ্ধ ছনবাড়ি স্বাস্থ্যসেবা কেন্দ্র

আমতলীতে একটি পুকুর থেকে অজ্ঞাত এক বৃদ্ধের মরদেহ উদ্ধার

নাসিরনগরে দিনব্যাপী সীরাতুন্নবী (সা:) মহাসম্মেলন অনুষ্ঠিত

কুড়িগ্রামে ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ কাজের উদ্বোধন

বরিশালে পৌঁছেছেন প্রধানমন্ত্রী