আজকের পত্রিকা

ই-পেপার

সোশ্যাল মিডিয়া

বাংলা কনভাটার

আলোচিত:

ইরান এখনই শান্তি স্থাপন না করলে আরও বড় হামলা হবে: ডোনাল্ড ট্রাম্প

ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় মার্কিন বোমারু বিমানগুলো হামলা চালানোর পর জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানে হামলাকে ‘অসাধারণ সামরিক সাফল্য’ বলেছেন তিনি।

যুক্তরাষ্ট্রে স্থানীয় সময় শনিবার রাত ১০টায় হোয়াইট হাউস থেকে জাতির উদ্দেশে ভাষণে এমন মন্তব্য করেন ট্রাম্প। ট্রাম্পের ভাষণ মার্কিন টেলিভিশন চ্যানেলগুলো সম্প্রচার করেছে।

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ইরানকে এখনই শান্তি স্থাপন করতে হবে। যদি দেশটি সেটা না করে, তাহলে ভবিষ্যতে আরও বড় হামলা হবে।’

ভাষণে ট্রাম্প বলেন, ‘আজ রাতে, আমি বিশ্বকে জানাতে পারি, ইরানে হামলা ছিল অসাধারণ সামরিক সাফল্য।’

ট্রাম্প আরও বলেন, ‘এভাবে চলতে পারে না। হয় শান্তি আসবে, নয়তো ইরানে ট্র্যাজেডি ঘটবে। গত আট দিনে আমরা যা দেখেছি, তার চেয়েও সেটা অনেক বেশি ভয়াবহ হবে।’

হোয়াইট হাউজের ক্রস হল থেকে দেওয়া ভাষণে ট্রাম্প বলেন, ‘আমাদের লক্ষ্য ছিল ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ সক্ষমতা ধ্বংস করা এবং বিশ্বের শীর্ষ সন্ত্রাস-সহযোগী রাষ্ট্রের পারমাণবিক হুমকি বন্ধ করা। আজ রাতে আমি বিশ্বকে জানাতে পারি—এই হামলা ছিল একটি ব্যতিক্রমধর্মী সামরিক সাফল্য।’

এর কয়েক ঘণ্টা আগেই ট্রাম্প ‘ট্রুথ সোশাল’-এ পোস্ট করে জানান, যুক্তরাষ্ট্র ফোরদো, নাতাঞ্জ এবং ইসফাহান—এই তিন ইরানি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র।

ট্রাম্পের এই ঘোষণার সময় তার পাশে ছিলেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, শনিবারের হামলা হতে পারে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য একাধিক অভিযানের সূচনা। প্রায় দুই সপ্তাহ ধরে চলা ইসরায়েল-ইরান সংঘাতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ এখন পরিষ্কার।

ট্রাম্প তার বক্তব্য দিয়েছেন হোয়াইট হাউজের ইস্ট রুমের প্রবেশদ্বার থেকে। এটি সেই একই জায়গা যেখান থেকে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা ওসামা বিন লাদেন হত্যার ঘোষণা দিয়েছিলেন।

ট্রাম্প বলেন, এই অবস্থা চলতে পারে না। হয় শান্তি আসবে, না হলে ইরানের জন্য এমন এক বিপর্যয় আসবে যা গত আট দিনের চেয়ে অনেক ভয়াবহ হবে। মনে রাখবেন, অনেক টার্গেট এখনো বাকি। আজ রাতের লক্ষ্যবস্তু ছিল সবচেয়ে কঠিন এবং সম্ভবত সবচেয়ে বিধ্বংসী। তবে যদি শান্তি দ্রুত না আসে, তাহলে আমরা পরবর্তী লক্ষ্যগুলোতে আঘাত করব নিখুঁত পরিকল্পনা, গতি এবং দক্ষতা নিয়ে। সূত্র: বিবিসি ও আল–জাজিরা

গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোরের জবাই করা লাশ উদ্ধার

আমতলীত বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোংলা-খুলনা মহাসড়কে বাস-মাইক্রোবাস সংঘর্ষে এক‌ই পরিবারের ১০ জনসহ নিহত ১৩

শৈলকুপায় মসজিদের কমিটি গঠন নিয়ে সংঘর্ষ, আহত ১৫

খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৪

ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

অসহায় মানুষের মুখে হাসি ফোটাচ্ছে মাদারগঞ্জের ‘আত-তাকওয়া ফাউন্ডেশন’

ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

নিরব হত্যার বিচারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

শৈলকুপায় বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

কুড়িগ্রামে ইজারা বাতিল করে জলাশয় উন্মুক্তের দাবিতে জেলেদের মানববন্ধন

আত-তাহযীব আইডিয়াল মাদরাসা কুড়িগ্রাম এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত