Saturday , 8 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ঢাকায় গোপন বৈঠককালে যশোর আওয়ামী লীগের ৬ নেতা আটক

ঢাকার গুলশানে একটি রেস্তোরাঁয় গোপন বৈঠকের সময় কার্যক্রম নিষিদ্ধ যশোর আওয়ামী লীগের ৬ নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে পুলিশ প্লাজার পঞ্চম তলার একটি রেস্তোরাঁ থেকে গুলশান থানা পুলিশ তাদের আটক করে।

আটকরা হলেন চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেহেদী মাসুদ চৌধুরী, সদস্য এস এম রেজওয়ান হাবিব আলিফ, সাবেক ছাত্রলীগ নেতা নান্নু মিয়া, ঢাকা কলেজ সাবেক ছাত্রলীগ নেতা আমিনুর রহমান পলাশ, কর্মী সজল আহমেদ এবং সাবেক ছাত্রলীগ নেতা ইব্রাহিম হোসেন।

গুলশান থানার ওসি দাউদ হোসেন বাসস’কে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তিনি বলেন, ‘মিটিং শেষে তাদের রাজধানীতে মিছিলের পরিকল্পনা ছিল।’

সূত্র জানায়, আটকরা আরও বেশকিছু নেতা-কর্মী সাথে নিয়ে রেস্তোরাঁটিতে বসে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর চৌগাছা উপজেলা ও ইউনিয়ন কমিটি গঠন করছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে গেলেও ৬ জনকে আটক করতে সমর্থ হয় পুলিশ।

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

সূত্রঃ বাসস

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কাচালং বালিকা উচ্চ বিদ্যালয়ে বন্যায় শিক্ষার্থীদের দুর্ভোগ

গুচ্ছে ফিরতে কুবি প্রশাসনকে ইউজিসির চিঠি

নববর্ষের শুভেচ্ছা জানালেন তারকারা

কুবি আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ

জয়পুরহাট ছাত্রশিবিরের সাবেক সভাপতি আব্দুল খালেক এর চাচার জানাযা সম্পন্ন

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ এবং ক্লাস শুরু কবে জেনে নেন

প্রবাসী ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের যৌথ উদ্যোগে মোংলায় শীতবস্ত্র বিতরণ

কিশোর গ্যাং লিডার ও জুয়াড়ি মিলন গ্রেপ্তার

জাবিতে ইনফিউশনের উদ্যোগে ‘আইলো রে বৈশাখ ১৪৩৩’ বর্ণিল বৈশাখ উদযাপন

মাদারীপুরে ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়ে অবরোধ তুলে নিলেন শিক্ষার্থী