Tuesday , 23 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

প্রবাসী ও ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের যৌথ উদ্যোগে মোংলায় শীতবস্ত্র বিতরণ

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 23, 2025 8:38 am

মোঃ মহিম ইসলাম, মোংলা প্রতিনিধিঃ

হাড়কাঁপানো শীতে যখন বিপর্যস্ত জনজীবন, তখন মানবতার সেবায় এগিয়ে এসেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়নে অসহায় ও দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সংগঠনটি। তীব্র শীতে উপকূলীয় অঞ্চলের মানুষের কষ্ট লাঘব করতে এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।

২২ ডিসেম্বর (সোমবার) বিকালে চিলা ইউনিয়নের বৈদ্যমারী বাজারে বিভিন্ন ওয়ার্ডের দরিদ্র ও অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের স্থানীয় নেতৃবৃন্দ।”

যুব ইসলামী আন্দোলন চিলা ইউনিয়ন শাখার সভাপতি সোহেল ব্যাপারী বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু একটি রাজনৈতিক দল নয়, বরং এটি একটি মানবিক সংগঠন। পীর সাহেব চরমোনাইয়ের নির্দেশে সারা দেশের ন্যায় চিলা ইউনিয়নেও তারা সামর্থ্য অনুযায়ী শীতার্তদের পাশে দাঁড়িয়েছেন।

আমাদের এই ক্ষুদ্র প্রয়াস উপকূলের মেহনতি মানুষের কষ্ট কিছুটা হলেও কমাবে বলে আমরা আশা করি। সমাজের বিত্তবানদেরও উচিত এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়ানো।”

“কম্বল বিতরণ অনুষ্ঠান এ সময় উপস্থিত ছিলেন, চিলা ইউনিয়ন শাখার সভাপতি মোঃ জাহাঙ্গীর মাতুব্বর, জয়েন্ট সেক্রেটারী, মোঃ ইমরান শেখ, যুব আন্দোলন বাংলাদেশ চিলা ইউনিয়ন শাখার সভাপতি মোঃ সোহেল ব্যাপারী , সহ-সভাপতি পান্না ব্যাপারী, সাধারণ সম্পাদক মোঃ মহিউদ্দিন শেখ, সাংগাঠনিক সম্পাদক গাজী মোজাহিদুল ইসলাম, সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের কর্মীরা উপস্থিত ছিলেন। অসহায় মানুষের মুখে হাসি ফুটিয়ে এই কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই হ্রদে মাছের রেকর্ড, ৪২ লক্ষাধিক টাকার সরকারি রাজস্ব আদায়

গণমাধ্যমকে প্রাতিষ্ঠানিক সুরক্ষা দিতে নীতিমালা করা হচ্ছে: তথ্যমন্ত্রী

দেশের সকল বিভাগে বৃষ্টির সম্ভাবনা, সারাদেশে কমতে পারে রাতের তাপমাত্রা

জবিতে আন্তর্জাতিক সংগঠন টেডএক্স এর যাত্রা শুরু

আজ ‘ভোটের গাড়ি’র প্রচারণা শুরু

অভ্যন্তরীণ দ্বন্ধে পন্ড জগন্নাথদিঘীর বড়শী প্রতিযোগিতা

গণ উন্নয়ন কেন্দ্রের উন্নয়ন কাজ পরিদর্শন

মায়ের সঙ্গে রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া ট্রলির ধাক্কায় শিশুর মৃত্যু

কুবিতে নানা আয়োজন ও যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয়েছে বরিশাল মুক্ত দিবস

কুবিতে ফ্যাক্টচেকিং ও অপতথ্য যাচাই বিষয়ক সেমিনার অনুষ্ঠিত