Wednesday , 2 September 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা শেষে আজ রাতে দেশে ফিরছেন মির্জা আব্বাস

প্রতিবেদক
অনলাইন ডেস্ক
September 2, 2026 6:00 am

সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় দীর্ঘ সাড়ে পাঁচ মাস চিকিৎসা ও পুনর্বাসন শেষে আজ বুধবার (২ সেপ্টেম্বর) দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। রাত ৯টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। দলীয় সূত্র জানিয়েছে, দীর্ঘ চিকিৎসার পর মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিক্যাল বোর্ডের পরামর্শ ও ছাড়পত্র পাওয়ার পরই তাকে দেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়। তার স্ত্রী আফরোজা আব্বাসও জানিয়েছেন, দেশে ফেরার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তবে দেশে ফেরার পরও তার চিকিৎসা, নিয়মিত ফিজিওথেরাপি ও পুনর্বাসন কার্যক্রম চলবে।

গত ১১ মার্চ রাজধানীর শাহজাহানপুরে ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান মির্জা আব্বাস। পরে তাকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হলে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা শুরু হয় এবং মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরের সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নেওয়া হয়।

সেখানে প্রায় এক মাস চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের পর চিকিৎসকেরা তাকে ফিজিওথেরাপি ও পুনর্বাসনের পরামর্শ দেন। এরপর ১৪ এপ্রিল তাকে মালয়েশিয়ার প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে স্থানান্তর করা হয়। সেখানে দীর্ঘ সময় ধরে ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসা গ্রহণ করেন। চিকিৎসাধীন অবস্থায় ধীরে ধীরে তার শারীরিক সক্ষমতা বাড়ে। জুনে বিএনপির মিডিয়া সেল জানায়, চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি নিয়মিত পায়ের থেরাপি, হাঁটা এবং হালকা শারীরিক ব্যায়াম করছিলেন। এর আগে মে মাসে আফরোজা আব্বাসও তার শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতির কথা জানিয়েছিলেন।

দীর্ঘ অসুস্থতার কারণে প্রায় সাড়ে পাঁচ মাস দেশের বাইরে অবস্থান করায় মির্জা আব্বাস রাজনৈতিক কর্মকাণ্ড থেকে দূরে ছিলেন। দলীয় সূত্রের ভাষ্য, দেশে ফিরে চিকিৎসা ও পুনর্বাসন অব্যাহত রাখার পাশাপাশি ধীরে ধীরে রাজনৈতিক কর্মকাণ্ডেও সক্রিয় হওয়ার প্রস্তুতি নেবেন। বর্তমানে তিনি ঢাকা-৮ আসনের সংসদ সদস্য, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টার দায়িত্ব পালন করছেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

কালাইয়ে নারী উদ্যোক্তাদের উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত

জয়পুরহাটের কালাইয়ে মণ্ডপে মণ্ডপে প্রতিমা তৈরির কাজ শুরু

আবু সাঈদ হত্যা মামলার প্রতিবেদন প্রত্যাখান বেরোবি শিক্ষাথীদের

চট্টগ্রাম মাদামবিবিরহাটে শাহী পরিবহনের বেপরোয়া বাসচাপায় পথচারী নিহত, জনতার বিক্ষোভে মহাসড়কে তীব্র যানজট

যমুনার ভাঙনে তারাকান্দি-ভূঞাপুর বাঁধে ধস, জিওব্যাগ ডাম্পিং পাউবোর

নবীনগরে এলপিজি গ্যাসের দামে অনিয়মের অভিযোগ

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজেআর শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে জাবিতে মশাল মিছিল

জনগণের মতামতের ভিত্তিতে আগামিতে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন হবে : রাসিক প্রশাসক

কৃষক এর উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য ও কৃষিনীতি বাস্তবায়নের দাবিতে বিরামপুরে মানববন্ধন

গুচ্ছে ফিরতে কুবি প্রশাসনকে ইউজিসির চিঠি