শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
নওগাঁ-৫ আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি ও জামায়াতের প্রার্থীকে শোকজ নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী জনাব মোঃ ইকবাল চৌধুরীর সংবাদ সম্মেলন, আনুষ্ঠানিক প্রার্থীতা ঘোষণা বাউফলে বিএনপি কার্যালয়ে আগুন বাউফলে জামায়াতের নেতা কর্মীদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে খাদ্যগুদামে দুদকের অভিযান, রেকর্ডবিহীন সাড়ে তিন টন চাল উদ্ধার মোংলা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত বানারীপাড়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা শেরপুরে অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতির ১ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত চবিতে নিয়োগ অনিয়মের অভিযোগে ছাত্রদলের মানববন্ধন, বিতর্কিত নিয়োগ বাতিলের দাবি হরিণের নামে শূকরের মাংস বিক্রির চেষ্টা, একজনের কারাদণ্ড ও জরিমানা প্রথমবারের মতো ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আরবী বিভাগে শিক্ষার্থী ভর্তি নেবে জাবি চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত থেকে মানব পাচারকারীসহ চারজন আটক ব্রেন স্ট্রোকে জাবি আইন বিভাগের শিক্ষার্থীর মৃত্যু গোয়াইনঘাটে সড়ক নির্মাণে বাঁধা গাছ: আটকে আছে রাস্তার উন্নয়ন কাজ ‎কুবিতে অবসরপ্রাপ্ত দুই কর্মকর্তার বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল টঙ্গীতে পোশাক কারখানায় আবারও শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি বাউফলের চন্দ্রদ্বীপে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন কালীগঞ্জে আড়াইশ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’ সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

চবিতে নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের পাঁচদিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি

মোতাহের উদ্দিন, চবি প্রতিনিধি:

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটে সম্প্রতি নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের নিয়ে আয়োজিত পাঁচদিনব্যাপী “Foundation Training Program For Professional Development” প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি হয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিং অনুষদের ভার্চুয়াল ক্লাসরুমে প্রশিক্ষণপ্রাপ্তদের হাতে সনদ তুলে দেওয়া হয়। চবি ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) এ প্রশিক্ষণের আয়োজন করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান এবং উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন।

উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. শামীম উদ্দিন খান বলেন, “তুমুল প্রতিযোগিতার মাধ্যমে আপনারা শিক্ষক হিসেবে নিয়োগ পেয়েছেন। তাই আপনারদের দায়িত্বও অনেক বড়। অধ্যবসায় ও পরিশ্রম কাজে লাগিয়ে গবেষণা, একাডেমিক উন্নয়ন ও প্রশাসনিক ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে হবে।” পাঁচদিনের প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তবে প্রয়োগ করার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, “এ প্রশিক্ষণ আপনাদের আইডিয়া দিয়েছে, বাকিটা আপনাদেরই এগিয়ে নিতে হবে।”

তিনি জানান, আগামী বছর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে Outcome Based Education (OBE) কারিকুলাম পদ্ধতি চালু হবে। নতুন কারিকুলাম বাস্তবায়ন, সিলেবাস প্রণয়নসহ বিভিন্ন ক্ষেত্রে নবনিযুক্ত শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. কামাল উদ্দিন নবীন শিক্ষকদের অভিনন্দন জানিয়ে বলেন, “আইকিউএসির এই প্রশিক্ষণ সত্যিই ফলপ্রসূ। আপনারা যে শিক্ষা পেয়েছেন তা বিভাগে, ক্লাসরুমে এবং গবেষণায় কাজে লাগাবেন বলে আমরা আশা করি। সকলের সহযোগিতায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে।”

আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানের সঞ্চালনা করেন অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. শাহাদাত হোছাইন। সনদ প্রদানের আগে অংশগ্রহণকারী শিক্ষকরা নিজেদের অভিজ্ঞতা, পরামর্শ ও বিভিন্ন প্রশ্ন উপস্থাপন করেন।

পাঁচদিনের এ প্রশিক্ষণে মোট ১৯টি সেশন অনুষ্ঠিত হয় এবং বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের ২৮ জন নবনিযুক্ত শিক্ষক এতে অংশ নেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩