Tuesday , 18 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

নালিতাবাড়ীতে সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 18, 2025 11:51 am

রণবীর সরকার, শেরপুর প্রতিনিধি:

শেরপুরের নালিতাবাড়ীতে সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ মুক্তা মীম (২০)–এর রহস্যজনক মৃত্যু নিয়ে স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (১৭ নভেম্বর) রাতে পৌর এলাকার দক্ষিণ বাজারের একটি বাড়ি থেকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, রাত ১১টার দিকে মীম তার স্বামী শাকিল নাঈমের সঙ্গে মোবাইলে কথা বলছিলেন। এসময় তার মা জোবেদা বেগম পাশের ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত প্রায় ১টার দিকে বাজার থেকে ফিরে মীমকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে সন্দেহ হয় ছোট ভাই হৃদয়ের। পরে পরিবারের লোকজন দরজা ভেঙে ঘরে ঢুকে দেখতে পান—মীম ঘরের ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছে।

অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি নিয়ে এলাকায় শোক ও প্রশ্নের সৃষ্টি হয়েছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

৭ ফেব্রুয়ারি পর্যন্ত রেমিট্যান্স প্রবাহ ২১ শতাংশ বৃদ্ধি

তেল সংকটে ঘুরছে না মোটরসাইকেলের চাকা, বন্ধের পথে জীবন-জীবিকা

শেখ হাসিনা যেখানেই আত্মসমর্পণ করুক তাকে আগে জেলে যেতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

কালাইয়ে জামায়াতের বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

কুবিতে ডিবেটিং সোসাইটির নবীনবরণ ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের ৩ বছরের কারাদণ্ড

জয়পুরহাটে পাঁচবিবিতে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত

খাঁ নদের তীর কেটে মাটি উত্তোলন চালককে জরিমানা

চৌদ্দগ্রামে বিদ্যুতস্পৃষ্টে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ড্রোন হামলায় জ্বালানি ট্যাঙ্কে আঘাত হানার পর কুয়েত বিমানবন্দরে আগুন