Thursday , 30 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এশিয়া মহাদেশ
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খেলাধুলা

বিপিএল আয়োজন হবে কিনা জানালেন তামিম

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের ১৩তম আসর আয়োজনের আগে সঠিক পরিকল্পনা চান বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি তামিম ইকবাল।

বিপিএলের পরের আসর আয়োজনে তাড়াহুড়ো করার বিষয়টি নাকচ করে দিয়ে তামিম স্পষ্ট জানিয়েছেন, টুর্নামেন্টটি কেবল তখনই আয়োজন করা হবে যদি সেটি কাঙ্খিত মান বজায় রেখে করা সম্ভব হয়।

দেশের প্রধান এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের আয়োজন নিয়ে এখনও অনিশ্চয়তা থাকায়, বিসিবি পরবর্তী আসর সম্পর্কে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি।

গতরাতে অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের সভার পর তামিম জানান, বিপিএলের ক্ষেত্রে গুণগত মানের ওপরই জোর দেবে বোর্ড।

তামিম বলেন, ‘শুধুমাত্র আয়োজন করার জন্যই আমরা বিপিএল আয়োজন করব না। আমার মনে হয়না, আমাদের হাতে পর্যাপ্ত সময় আছে।’

তিনি আরও বলেন, ‘ভবিষ্যতে যদি আমরা বিপিএল আয়োজন করি, তবে সেটি সঠিকভাবে করব। যেভাবে আয়োজন করা উচিত, ঠিক সেভাবেই করব।’

সম্প্রতি আইসিসি বোর্ড সভায় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ওভারসাইট কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ার পর আন্তর্জাতিক ক্রিকেট প্রশাসনে নিজের নতুন ভূমিকা নিয়েও কথা বলেন তামিম।

তিনি জানান, ১১ ও ১২ জুলাই অনুষ্ঠিত আনুষ্ঠানিক সেশনে অংশ নেওয়ার আগে ৯ জুলাই একটি অনানুষ্ঠানিক সভায় যোগ দিয়েছিলেন। যেখানে বোর্ডের অন্যান্য সদস্যরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।

তামিম বলেন, ‘আইসিসির বৈঠকটি ভালো হয়েছে। ৯ জুলাই আমি প্রথম অনানুষ্ঠানিক বৈঠকে যোগ দিয়েছিলাম। এরপর ১১ ও ১২ জুলাই আনুষ্ঠানিক বৈঠকে অংশ নিই। তারা আমাকে স্বাগত জানিয়েছে। আমি আমার বক্তব্য তুলে ধরেছি এবং যেখানে প্রয়োজন মনে হয়েছে, সেখানেই কথা বলেছি।’

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট ওভারসাইট কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগকে নিজের ও বাংলাদেশের জন্য গর্বের বিষয় হিসেবে উল্লেখ করে তামিম জানান, বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর বিকাশ ও পরিচালনার বিষয়টি এই কমিটি তদারকি করবে।

তিনি বলেন, ‘এটি আমার এবং দেশের জন্য অত্যন্ত গর্বের বিষয়। একেবারে প্রথম দিনই আমাকে একটি কমিটির চেয়ারম্যান করা হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে ফ্র্যাঞ্চাইজি লিগ চালু হচ্ছে। সঠিক প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে কি না এবং ওই লিগগুলোতে এমন কিছু ঘটছে কি না, যা হওয়া উচিত নয়, সেসব বিষয় দেখাই আমাদের দায়িত্ব।’

তামিম আরও জানান, ফ্র্যাঞ্চাইজি লিগ ছাড়াও তার কমিটিকে আরও বেশ কিছু দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটের সঙ্গে সংশ্লিষ্ট আরও কিছু দায়িত্বও এই কমিটিকে দেওয়া হয়েছে। আমরা সেসব বিষয় নিয়ে আলোচনা করব এবং যথাযথ পদক্ষেপ নেব।’

সূত্রঃবাসস

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

ট্রলার ডুবিতে নিখোঁজের ৮ দিন পর বেঁচে ফিরলেন ৫ জেলে

কুড়িগ্রামে বিয়ের প্রলোভনে বিধবা নারীকে ধর্ষণের অভিযোগ

নবীনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

বাউফলে ১০ দলীয় ঐক্যের বিশাল সমাবেশ

নাটোর-২ আসনে জামায়াতে ইসলামী প্রার্থীর নির্বাচনী প্রচারণা

ভূরুঙ্গামারীতে জেলা প্রশাসকের মতবিনিময় ও পরিচিতি সভা

বাউফলে অগ্নিকান্ডে ১০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই, প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি

দুমকিতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া

কোম্পানীগঞ্জে লাল মিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার বিএনপির

দৈনিক স্টার লাইন পত্রিকা অফিস পরিদর্শন করলেন ডিএফপির মহাপরিচালক খালেদা বেগম