Sunday , 19 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

উৎসবমুখর পরিবেশে কুয়েট ক্লাব-২০২৫ ফেয়ার সম্পন্ন

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 19, 2025 4:31 am

কুয়েট প্রতিনিধিঃ

১৮ই অক্টোবর, ২০২৫: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) দুই দিনব্যাপী ‘ক্লাব ফেয়ার ২০২৫’ সফলভাবে সম্পন্ন হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের আয়োজনে অনুষ্ঠিত এই উৎসবে কুয়েটের সবগুলো ক্লাব অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।

উৎসব চলাকালীন ক্লাবগুলো তাদের পরিচিতি, বিগত দিনের কার্যক্রম, উল্লেখযোগ্য অর্জন এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা দর্শনার্থী ও শিক্ষার্থীদের সামনে তুলে ধরে। শিক্ষার্থীরা বিপুল উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে বিভিন্ন ক্লাবের স্টল পরিদর্শন করেন এবং বিভিন্ন আনন্দদায়ক কার্যক্রমে অংশগ্রহণ করেন।

ক্লাব ফেয়ারে দর্শনার্থীদের আকৃষ্ট করতে ক্লাবগুলো নানা ধরনের আকর্ষণীয় শো এবং গেমসেরও আয়োজন করে। শিক্ষার্থীদের সম্পৃক্ততা ও দর্শনার্থীদের প্রতিক্রিয়া বিবেচনা করে মোট ছয়টি ক্লাবকে যৌথভাবে পুরস্কৃত করা হয়।

পুরস্কারপ্রাপ্ত ক্লাবসমূহ:

যৌথভাবে প্রথম স্থান: KUET Business and Entrepreneurship Club (KBEC) এবং TRY— একটি মানবকল্যাণমূলক সংগঠন।

যৌথভাবে দ্বিতীয় স্থান: Spectrum এবং Organization of KUET Sports (OKS)।

তৃতীয় স্থান: Dream – Voluntary Blood Donation Society of KUET এবং Protidhoni (Musical Association of KUET)।

শনিবার রাত ৯টায় ছাত্রকল্যাণ পরিচালক ড. বি. এম. ইকরামুল হক ক্লাব ফেয়ারের সমাপ্তি ঘোষণা করেন এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। তিনি সকল ক্লাবকে সফলভাবে অনুষ্ঠান আয়োজনের জন্য ধন্যবাদ জানান। একই সাথে, তিনি শিক্ষার্থীদের ভবিষ্যতেও ছাত্রকল্যাণ দপ্তরের পরামর্শ ও সহযোগিতায় এমন সৃজনশীল ও আনন্দদায়ক আয়োজন করার আহ্বান জানান।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

নলছিটি উপজেলায় নতুন ইউএনও জুবায়ের হাবিবের দায়িত্ব গ্রহণ

চৌদ্দগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

একবিংশ শতাব্দীতে এসেও শ্রমিকদের ভাগ্যের পরিবর্তন হয়নি- শামসুল আলম বাহাদুর

পঞ্চগড়ে ৮৭ লাখ টাকার বিষ্ণু মূর্তিসহ গ্রেফতার ১

ডিমলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে ৭৩ তম বিশ্ব কুষ্ঠ দিবস পালিত

ইলিশের মৌসুমে জেলেদের জালে ইলিশ নেই

বৃষ্টির মধ্যেও জনতার ঢল মরহুমা নার্গিস বেগমের জানাযা অনুষ্ঠিত

খেলার মাধ্যমে জাতীয়তা বন্ধুত্ব আত্মীয়তা বোধ বজায় থাকে : কাজী নাহিদ

কুড়িগ্রামে মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে মৎস্য চাষিদের মাঝে মাছের পোনা বিতরণ

বিলাইছড়ির একাধিক প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও মুহাম্মদ মামুনুল হক: শিক্ষার মান যাচাই ও শিক্ষকদের সাথে মতবিনিময়