Thursday , 2 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

পঞ্চগড়ে ৮৭ লাখ টাকার বিষ্ণু মূর্তিসহ গ্রেফতার ১

প্রতিবেদক
বাসস
April 2, 2026 8:45 am

পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৮৭ লাখ টাকা মূল্যমানের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করেছে র‌যাব। এসময় সুজন মহন্ত (৩৫) নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়।

আজ সকালে র‌যাব-১৩ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেছেন।

গতকাল বুধবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার দন্ডপাল ইউনিয়নের খগেরহাট এলাকায় র‌যাব-১৩, নীলফামারী ক্যাম্পের একটি দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃত সুজন মহন্ত দেবীগঞ্জ উপজেলার খগেরহাট (বিনয়পুর) এলাকার বাসিন্দা।

র‌যাব-১৩ জানায়, অভিযানে ২৯ কেজি ওজনের ৩১ ইঞ্চি দৈর্ঘ্য ও ১৩ ইঞ্চি প্রস্থের একটি কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৮৭ লাখ টাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুজন মহন্ত জানান, উদ্ধারকৃত এই প্রত্নবস্তুটি পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যে সংরক্ষণ করে রাখা হয়েছিল। এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত দেবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

বিপ্লব কুমার গোস্বামী বলেন, প্রত্নতাত্ত্বিক সম্পদ চোরাচালান রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সূত্রঃ বাসস

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

নেশার টাকা না পেয়ে বসতঘরে আগুন দেওয়ার অভিযোগ দুই ভাইয়ের বিরুদ্ধে

বীরগঞ্জে জমি নিয়ে বিরোধ, প্রতিপক্ষের আঘাতে নিহত-১

গাবতলীতে সাবেক ও বর্তমান ছাত্রশিবিরের উদ্যোগে প্রীতি সংবর্ধনা সমাবেশ অনুষ্ঠিত

খামেনির জানাজায় অনুপস্থিত ছেলে ও উত্তরসূরি মোজতবা

স্পেনের তিন অঞ্চলে তাপপ্রবাহ, সর্বোচ্চ সতর্কতা

তেঁতুলিয়ায় নিখোঁজের দুই দিন পর নদী থেকে নারীর মরদেহ উদ্ধার

ঝালকাঠি জেলা যুবদলের আহ্বায়ক মোঃ শামীম তালুকদারের বহিষ্কারাদেশ অবশেষে প্রত্যাহার

তারেক রহমানের জন্মভূমিতে আগমন উপলক্ষে শার্শা-বেনাপোলে বিএনপি’র আনন্দ মিছিল

অনুমোদিত নকশার বাইরে ভবন নির্মাণ করা যাবে না : গণপূর্তমন্ত্রী

প্রধানমন্ত্রীর চীন সফর: বাণিজ্য, বিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় নতুন সম্ভাবনা