Sunday , 29 June 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

জয়পুরহাটে পাঁচবিবিতে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালিত

প্রতিবেদক
নিউজ ডেক্স
June 29, 2025 10:17 am

 

মোঃ আবু সুফিয়ান মুক্তার, জয়পুরহাট প্রতিনিধিঃ

“একটি হলেও বৃক্ষ রোপণ করবো জনে জনে,সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে”— এই স্লোগানকে সামনে রেখে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির,পাঁচবিবি পশ্চিম সাংগঠনিক থানা শাখার উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

গতকাল শরিবার পাঁচবিবি ডিগ্রী কলেজ মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জয়পুরহাট জেলা শাখার সভাপতি মোঃ জুয়েল হোসেন। তিনি তার বক্তব্যে বলেন,পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। প্রতিটি মানুষ যদি অন্তত একটি করে গাছ রোপণ করে, তাহলে এ দেশ আরও সবুজ, আরও প্রাণবন্ত হয়ে উঠবে। ইসলামী ছাত্রশিবির সবসময়ই জনকল্যাণমূলক কাজে অগ্রণী ভূমিকা রেখে চলেছে। আজকের এই কর্মসূচি তারই একটি গুরুত্বপূর্ণ উদাহরণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রশিবিরের পাঁচবিবি পশ্চিম সাংগঠনিক থানা শাখার সভাপতি মোঃ আব্দুল মুকিত এবং এবং সঞ্চালনা করেন থানা সেক্রেটারী মোঃ লাবিব শাহরিয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সহকারী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমান, পাঁচবিবি উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মোঃ আবু সুফিয়ান মুক্তার।

নেতৃবৃন্দ বলেন,পরিবেশ রক্ষার দায়িত্ব শুধু সরকারের নয়; এটি প্রতিটি সচেতন নাগরিকের দায়িত্ব। ছাত্রশিবির তার দায়িত্ববোধ থেকে এই বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে পরিবেশ রক্ষায় জনসচেতনতা তৈরি করছে, যা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার।

সংক্ষিপ্ত অনুষ্ঠান শেষে উপস্থিত নেতৃবৃন্দ ও কর্মীরা সম্মিলিতভাবে একটি গাছ রোপণ করে কর্মসূচির শুভ সূচনা করেন। অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

আখেরী মুনাজাতের মাধ্যমে শেষ হলো ঐতিহাসিক চরমোনাই মাহফিল

দুমকিতে সড়ক দুর্ঘটনায় আহত- ৫

কুড়িগ্রামে ইজারা বাতিল করে জলাশয় উন্মুক্তের দাবিতে জেলেদের মানববন্ধন

ঈদে কারাবন্দিদের উন্নতমানের খাবার পরিবেশন করা হবে

প্রথম পর্যায়ে ১১ উপজেলায় ২২ হাজার ৬৫ জন কৃষককে কার্ড দেওয়া হবে: কৃষি মন্ত্রী

পাঁচবিবি থানায় পুলিশের ব্যতিক্রমী উদ্যোগ ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠিত

জাবিতে এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স বিষয়ক শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

কুবিতে হল সংসদে অনাবাসিক শিক্ষার্থীদের প্রার্থীতা বাতিলের দাবিতে বিক্ষোভ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ককটেল বিস্ফোরণ

ত্রিশালে ভুয়া চিকিৎসার অভিযোগে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা