সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ১২:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
নজরুল বিশ্ববিদ্যালয়ে বিএনএফ শিক্ষাবৃত্তির চেক বিতরণ পবিপ্রবিতে আন্তঃঅনুষদ ফুটবলের শিরোপা ফিশারিজ অনুষদের “জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাবের” নতুন সভাপতি তারেক, সম্পাদক প্রিতম তুরস্কের দুই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কুবির সমঝোতা স্মারক চুক্তি বর্ণাঢ্য আয়োজনে নাসিরনগর হানাদার মুক্ত দিবস পালিত মাদারীপুর-৩ আসনে ইসলামী শাসন প্রতিষ্ঠার আহ্বান মাওলানা এস. এম. আজিজুল হকের ডিসি অফিসের নিয়োগ বাতিলের দাবিতে লালমনিরহাটে হরিজন সম্প্রদায়ের মানববন্ধন রাজবাড়ীতে ননদের কামড়ে ছিড়ে গেলো ভাবীর ঠোঁট গোয়াইনঘাটে ধানের শীষের মনোনীত প্রার্থী আরিফুল হক চৌধুরীর সমর্থনে গণসংযোগ ও আনন্দ মিছিল ঝিনাইদহে উচ্ছেদ অভিযানের সময় উপড়ে ফেলা হলো বট গাছ অব্যাহতি প্রত্যাহার করে হুমায়ুন কবিরকে পুনর্বহাল করল জেলা বিএনপি মওলানা ভাসানী হলে পরিচ্ছন্নতা সপ্তাহ–২০২৫ উদ্বোধন নালিতাবাড়ীতে আজ মুক্ত দিবস পালিত হয়েছে চৌদ্দগ্রামে ডাকাতিয়া নদীতে পানিতে ডুবে বৃদ্ধের মৃত্যু নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগাম স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব কিশোরগঞ্জের সভাপতি মাহিন,সম্পাদক ওয়াজিব জামায়াত কৃষ্ণ নন্দীকে প্রার্থী দিয়ে সকল ধর্মের প্রতি শ্রদ্ধা করেছে- মাওলানা আবদুল হালিম খালেদা জিয়ার সঙ্গে অন্যায় আচরণের শাস্তি দিল্লিতে বসে ভোগ করছেন শেখ হাসিনা- কাজী নাহিদ হযরত মুহাম্মদ (সা.) কে কটূক্তির দায়ে জাবি শিক্ষার্থী আজীবন বহিষ্কার জাবিতে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মওলানা ভাসানী হলে দোয়া মাহফিল অনুষ্ঠিত

জাবিতে এন্টিবায়োটিক রেজিস্ট্যান্স বিষয়ক শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

 

আমির ফয়সাল, জাবি প্রতিনিধিঃ

জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সায়েন্স ক্লাব (জেইউএসসি) এর উদ্যোগে “জেএসসি সায়েন্টিফিক রিসার্চ সেমিনার ২০২৫” সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে “অ্যন্টিবায়োটিক রেজিস্ট্যান্স ও মাইক্রোবিয়াল মিউটেশন” বিষয়ে আলোচনা করেন খ্যাতনামা অণুজীববিদ এবং বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. সালেকুল ইসলাম।

তিনি ৯৫টির বেশি গবেষণাপত্র প্রকাশ করেছেন এবং তার কাজের উপর ভিত্তি করে বিশ্বব্যাপী ৩৭০০+ এর অধিক সাইটেশন এবং h-index ৩২ অর্জন করেছেন। এছাড়া, তিনি বিভিন্ন জার্নালসমূহে রিভিউয়ার ও সম্পাদকীয় বোর্ডে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে চলেছেন।

শুক্রবার (৪ জুলাই) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রের সেমিনার কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারের অ্যন্টিবায়োটিক রেজিস্ট্যান্স ও মাইক্রোবিয়াল মিউটেশন নিয়ে বিস্তারিত আলোচনা করেন অধ্যাপক সালেকুল ইসলাম। তিনি অণুজীবের জিনগত রূপান্তর, অ্যন্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স, অ্যন্টিবায়োটিকের প্রকারভেদ ও কার্যপদ্ধতি, কীভাবে মানবদেহ ধীরে ধীরে অ্যন্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে উঠছে এবং এর প্রতিকার নিয়ে বিস্তারিত আলোচনা করেন। সেমিনারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

এর আগে, জাবি সায়েন্স ক্লাবের সাধারণ সম্পাদক মুসা এর সঞ্চালনায় সেমিনারে উদ্বোধনী বক্তব্য রাখেন ক্লাবের সভাপতি মো. সৌরভ। তিনি বলেন, অ্যন্টিবায়োটিক রেজিস্ট্যান্স সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক ও জনস্বাস্থ্য বিষয়ক চ্যালেঞ্জগুলোর মধ্যে অন্যতম। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য মতে, বিশ্বব্যাপী ২০৫০ সালের মধ্যে প্রায় এক কোটি মানুষের শরীর অ্যন্টিবায়োটিক রেজিস্ট্যান্ট হয়ে যাবে। যার প্রভাবে সাধারণ রোগে মানুষ মারা যাবে৷ মারাত্মক এ স্বাস্থ্য ঝুঁকি সম্পর্কে সচেতন করতে জাবি সায়েন্স ক্লাবের এ আয়োজন।

সেমিনারে ক্লাবের উপদেষ্টা অধ্যাপক কবিরুল বাশার বলেন, আমরা জ্ঞানবিজ্ঞান চর্চায় কেন যেন পিছিয়ে পড়েছি। সিস্টেম এবং পরিবেশ রক্ষায় কাজ করলে দেশ এগিয়ে যাবে। গ্রামের হাতুড়ি ডাক্তার একাধিক এন্টিবায়োটিক একসাথে দিয়ে দেয়। ফলে রোগী ভালো হলেও অন্যান্য এন্টিবায়োটিকের ফলে শরীরে এন্টিবায়োটিক রেজিস্ট্যান্সসি তৈরি হয়। আমাদের দেশে এন্টিবায়োটিকের সবচেয়ে বড় ঝুঁকির মধ্যে আছে কৃষি এবং লাইভস্টক খাত।

ক্লাবের উপদেষ্টা ও গণিত বিভাগের অধ্যাপক মোহাম্মদ ওসমান গণি বলেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা পাঠদান করেন এবং শিক্ষার্থীরা তা গ্রহন করেন। একাডেমিক কাজের পাশাপাশি সায়েন্স ক্লাব বিজ্ঞানের প্রসার ও জনসচেতনতামূলক এ ধরনের সেমিনার আয়োজন প্রশংসনীয় উদ্যোগ।

ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. শফি মোহাম্মদ তারেক বলেন, আমরা বিজ্ঞানীদের জন্য গবেষণা করি না, আমরা মানুষের জন্য গবেষণা করি। এ ধরনের আয়োজনের মাধ্যমে গবেষণাগুলো মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়। জাবি সায়েন্স ক্লাব সবসময় সৃজনশীল কাজকর্ম করে থাকে৷ জনসচেতনতামূলক এ ধরনের কার্যক্রমের জন্য জাবি সায়েন্স ক্লাবকে ধন্যবাদ জানাই।

সেমিনার আয়োজনে কনভেনরের দায়িত্ব পালন করেন প্রিতম রায়, কো-কনভেনর তাসনুভা তাহানিন হোছাইন, মাহমুদ হাসান আকিব এবং আইরিন জাহান আঁচল।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩