Thursday , 30 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

সিলেট নগরের মিরের ময়দান এলাকায় স্কুলের সামনের সড়কে অটোরিকশার ধাক্কায় নিহত হয়েছেন ব্লু বার্ড স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মুরাদ আহমদ (৬০)।

আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তিনি নগরের মাছিমপুর এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সকালে বিদ্যালয়ের পাঠদান শেষে বেলা ১১টার দিকে ব্যাংকের উদ্দেশে বের হন। স্কুলের সামনে বাংলাদেশ বেতার গেটে সড়ক পার হওয়ার সময় একটি সিএনজি চালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে দুর্ঘটনাকবলিত ওই সিএনজিতেই করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে।

নিহত মুরাদ আহমদের দুই কন্যা রয়েছে। এর মধ্যে একজন ব্লু বার্ড স্কুলে নবম শ্রেণিতে অধ্যয়নরত এবং অপরজন বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন।

প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মুজিবুর রহমান জানান, মাত্র তিন মাস পর অবসরে যাওয়ার কথা ছিল তার। হঠাৎ এমন মৃত্যুতে আমরা গভীরভাবে মর্মাহত।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) কোতোয়ালী থানার ওসি খান মো. মাইনুল জাকির জানান, শিক্ষকের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

সুত্রঃবাসস

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওয়ে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৩

জামালপুরে ভাড়া বাসা থেকে কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

পবিপ্রবি’র রিজেন্ট বোর্ডের ৫৭তম সভা অনুষ্ঠিত

বানারীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই গাভীর মর্মান্তিক মৃত্যু

নাসিরনগর সাংবাদিক ফোরাম এর ১০ সদস্য বিশিষ্ট কমিটি গঠন

কুড়িগ্রামে জাতীয় নারী শক্তির সাংগঠনিক সভা অনুষ্ঠিত

নজরুল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘দ্য ভয়েস অব জাককানইবি’

শিক্ষা প্রতিষ্ঠান হলো জ্ঞানের বাতিঘর : তথ্যমন্ত্রী

নাচোলে “মানবাধিকার রাজশাহী বিভাগীয় সম্মেলন ২০২৫” এর প্রস্তুতি সভা

জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী