Wednesday , 8 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

বানারীপাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে দুই গাভীর মর্মান্তিক মৃত্যু

প্রতিবেদক
নিউজ ডেক্স
April 8, 2026 7:32 am

সাইফুল ইসলাম, বানারীপাড়া প্রতিনিধি:

বরিশালের বানারীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নাজিরপুর গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুটি গাভীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) ভোরে এ দুর্ঘটনা ঘটে। এসময় গাভীগুলোর মালিক অল্পের জন্য প্রাণে বেঁচে যান।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত উন্নত জাতের দুটি গাভীর আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা। গাভীর মালিক মোঃ বাচ্চু বেপারী জানান, তার টিন-কাঠের ঘরের বারান্দায় থাকা গোয়ালঘরের বৈদ্যুতিক তার অসাবধানতাবশত খুলে রাখা ছিল। নতুন পাকা ভবন নির্মাণের কাজের জন্য তিনি ওই গোয়ালঘরের লাইটের সংযোগ খুলে অন্যত্র ব্যবহার করছিলেন।

মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে ঝড়ের সময় খোলা বৈদ্যুতিক তারটি টিনের বেড়ার ওপর পড়ে পুরো গোয়ালঘর বিদ্যুতায়িত হয়ে যায়। বুধবার ভোর ৬টার দিকে গরুর অস্বাভাবিক ডাক শুনে বাচ্চু বেপারী গোয়ালঘরে ছুটে গিয়ে দেখেন, দুটি গাভী মেঝেতে ছটফট করছে।

তিনি গাভীগুলোর কাছে যেতেই নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন। তবে তার ছেলে দ্রুত বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করায় তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পান।

এ ঘটনায় দুটি গাভী মারা গেলেও দুটি বাছুর ও একটি গাভী অক্ষত রয়েছে। পরিবারের প্রধান জীবিকার উৎস হারিয়ে বাচ্চু বেপারী ও তার স্বজনদের কান্নায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

সূত্রঃ বাসস

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

মধ্যনগরে মাধ্যমিক বিদ্যালয়ের দাবি জোরালো, দূরপথ পাড়ি দিয়ে পড়ছে সাত গ্রামের শিক্ষার্থীরা

দেশব্যাপী নদী-নালা, খাল ও জলাধার পুনঃখনন কাজের শুভ উদ্বোধন

খুলনা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের আয়োজন “Public Speaking Pros 3.0”

মহিপুরে প্রথমবার কিন্ডারগার্টেন ও প্রি-ক্যাডেট বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

নাচোলে হেলাল ফাউন্ডেশন এর সৌজন্যে ফ্রী মেডিকেল ক্যাম্প

জামায়াতের গণজোয়ারে একটি দল দিশেহারা হয়ে পড়েছে : ডা. শফিকুর

গাজীপুরে পারিবারিক কলহে ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে জখম করল স্ত্রী

জুলাই অভ্যুত্থান স্মরণে মাসব্যাপী কর্মসূচির উদ্বোধন প্রধান উপদেষ্টার

‎কুবির প্রত্নতত্ত্ব বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃত্বে কামরুল-ওবায়দুর

মাভাবিপ্রবি’র ক্যাফেটেরিয়ায় পর্দাব্যবস্থা দাবি করে প্রশাসনের দ্বারে নারী শিক্ষার্থীরা