Monday , 20 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

খুলনা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের আয়োজন “Public Speaking Pros 3.0”

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 20, 2025 12:30 pm

খুবি প্রতিনিধি :

খুলনা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (KUCC) আয়োজন করতে যাচ্ছে তাদের সিগনেচার ইভেন্ট “Public Speaking Pros 3.0”। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে ইংরেজি ও বাংলা দুইটি সেগমেন্টে, যেখানে শিক্ষার্থীরা এককভাবে অংশগ্রহণ করতে পারবেন।

ইভেন্টটি হবে দুই ধাপে। প্রথম রাউন্ডে অংশগ্রহণকারীরা তাদের পছন্দের যেকোনো বিষয়ে সর্বোচ্চ ৩ মিনিটের একটি ভিডিও জমা দেবেন। মূল্যায়নে গুরুত্ব দেওয়া হবে কনটেন্ট, স্পিচ ডেলিভারি ও সামগ্রিক উপস্থাপনার ওপর। প্রতিটি সেগমেন্ট থেকে শীর্ষ ৮ জন ফাইনাল রাউন্ডে নির্বাচিত হবেন।

ফাইনাল রাউন্ডে ফাইনালিস্টদের নির্দিষ্ট একটি বিষয় দেওয়া হবে, এবং তারা লাইভ অডিয়েন্সের সামনে তাৎক্ষণিকভাবে ভাবনা গঠন ও বক্তব্য প্রদানের দক্ষতা প্রদর্শন করবেন। প্রতিটি সেগমেন্ট থেকে ৩ জন করে বিজয়ী ঘোষণা করা হবে।

অংশগ্রহণ শুধুমাত্র খুলনা বিশ্ববিদ্যালয়ের ২৪ ও ২৫ ব্যাচের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত এবং অংশগ্রহণ হবে এককভাবে। রেজিস্ট্রেশন ও প্রথম রাউন্ডের ভিডিও জমা দেওয়ার শেষ তারিখ ২১ অক্টোবর ২০২৫। ফাইনাল রাউন্ড অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর ২০২৫, খুলনা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক লিয়াকত আলী অডিটোরিয়ামে।

আগ্রহীরা kuccofficial.com ওয়েবসাইটে গিয়ে “Public Speaking Pros 3.0” সেকশনে ক্লিক করে রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করতে পারবেন। সফলভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন হলে অংশগ্রহণকারীদের কাছে কনফার্মেশন মেইল পাঠানো হবে।

সংগঠনের সভাপতি বলেন, “এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য শিক্ষার্থীদের কথন দক্ষতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বগুণ বৃদ্ধি করা। আমরা এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করতে চাই যেখানে তরুণদের কণ্ঠ ও ভাবনা শোনা যাবে।”

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এটি আত্মপ্রকাশ, উপস্থাপনা ও বক্তৃতা দক্ষতা বিকাশের এক দারুণ সুযোগ হয়ে উঠবে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

আবাবিল যুব সংগঠন এর “অন্ত: উপজেলা জুলাই স্মৃতিচারণ রচনা প্রতিযোগিতা শুরু”

শেরপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে বৃদ্ধ নিহত

ময়মনসিংহে ১১ আসনে ধানের শীষের মনোনয়ন পেলেন যারা

ছৈলার চরে পর্যটককে মারধরের প্রতিবাদে মানববন্ধন, ছাত্রলীগ নেতার বিচারের দাবি

কাজী জাফর কৃষক শ্রমিক মেহনতি মানুষের কথা চিন্তা করতেন – কাজী নাহিদ

ফজলুর রহমান মহুরি স্মৃতি বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে “অপারেশন ডেভিল হান্ট” কাউন্সিলর সহ আটক ৪

ভেলাবাইচ প্রতিযোগিতায় উৎসবের আমেজ, বিজয়ীদের হাতে পুরস্কার

চৌদ্দগ্রাম পৌরসভা ছাত্রশিবিরের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

বরগুনার তালতলীতে মসজিদ নিয়ে দুশ্চিন্তা, মানবিক সহায়তার আহ্বান মুসুল্লিদের