Tuesday , 31 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

‎কুবির প্রত্নতত্ত্ব বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নেতৃত্বে কামরুল-ওবায়দুর

প্রতিবেদক
নিউজ ডেক্স
March 31, 2026 3:01 pm

সানজানা তালুকদার, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) প্রত্নতত্ত্ব বিভাগের সাবেক শিক্ষার্থীদের সংগঠন ‘প্রত্নতত্ত্ব বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ এর ২০২৬–২০২৭ অর্থবছরের জন্য প্রথম কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিভাগের ১ম (২০১৩-১৪ সেশন) ব্যাচের শিক্ষার্থী কাজী কামরুল হাসান এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ২য় (২০১৪-১৫ সেশন) ব্যাচের শিক্ষার্থী ও বর্তমান বিভাগেরই প্রভাষক মোঃ ওবায়দুর রহমান।

‎সোমবার (৩০ মার্চ) অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আবুল কালাম ও সদস্য সচিব আব্দুর রহিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে একমিটি ঘোষণা করা হয়৷ উক্ত কমিটি গঠনের লক্ষ্যে আহ্বায়ক কমিটির সদস্যদের অনুষ্ঠিত সভায় সর্বসম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য তাদেরকে নির্বাচিত করা হয়েছে।

‎নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ ওবায়দুর রহমান বলেন, “আমার ওপর অর্পিত এই দায়িত্ব আমি আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে পালন করার চেষ্টা করব। অ্যালামনাই সদস্যদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করে একটি গতিশীল ও কার্যকর প্ল্যাটফর্ম গড়ে তোলাই আমাদের অঙ্গীকার। আমরা নিয়মিত কার্যক্রম, নেটওয়ার্কিং সুযোগ এবং বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের মাধ্যমে সংগঠনকে আরও সমৃদ্ধ করতে কাজ করব। সংগঠনের সকলের সহযোগিতা একান্তভাবে প্রত্যাশা করছি।”

‎‎নবনির্বাচিত সভাপতি কাজী কামরুল হাসান বলেন, “প্রত্নতত্ত্ব বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দায়িত্ব পেয়ে আমি অত্যন্ত গর্বিত ও কৃতজ্ঞ। এই সংগঠনকে আরও শক্তিশালী, সক্রিয় এবং কার্যকর করতে আমরা সবাই মিলে কাজ করব।”

‎তিনি আরও বলেন, “প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, পেশাগত উন্নয়নে সহায়তা এবং বিভাগের সার্বিক অগ্রগতিতে ভূমিকা রাখাই আমাদের প্রধান লক্ষ্য হবে। সকলের সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করছি। পাশাপাশি আমাদের আহব্বায়ক কমিটির অত্যন্ত আন্তরিকভাবে আমাদের এসোসিয়েশন এর গঠনতন্ত্র তৈরি করে, বর্তমান কমিটি ঘোষণা করায়, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।”

 

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

নীলফামারীতে বিএনপির দুই প্রার্থীর নাম ঘোষণা

নজরুল বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নিয়ন্ত্রক ও জনসংযোগ দপ্তরের পরিচালক নিয়োগ

জয়পুরহাট শহর জামায়াতের উদ্যোগে নির্বাচনী কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

নবম পে-স্কেল বাস্তবায়নের দাবিতে কুবি কর্মচারীদের কর্মবিরতি

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

চৌদ্দগ্রামে পৃথক সড়কে ঝড়লো নারী পুরুষের প্রাণ

জাকসুকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের প্রতিবাদে একদল সচেতন শিক্ষার্থীর স্মারকলিপি

ভুরুঙ্গামারী ভেটেরিনারি হাসপাতাল পরিদর্শন করলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক

বজ্রপাত থেকে রক্ষায় তালবীজ রোপণ কর্মসূচি

সরকারি হাসপাতাল তদারকিতে ৬৯ কর্মকর্তা নিয়োগ