Tuesday , 18 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

সরকারি হাসপাতাল তদারকিতে ৬৯ কর্মকর্তা নিয়োগ

দেশের সরকারি হাসপাতালগুলোর স্বাস্থ্যসেবার মান উন্নয়ন, প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখা এবং জনসেবার গুণগত মান নিশ্চিত করতে ৬৯ জন কর্মকর্তাকে তদারকির দায়িত্ব দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়মিত হাসপাতাল পরিদর্শন করে প্রতিবেদন জমা দিতে হবে।

গত রোববার (১৬ আগস্ট) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের জারি করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আদেশ অনুযায়ী, অতিরিক্ত সচিব থেকে সহকারী সচিব পদমর্যাদার ৬৯ জন কর্মকর্তা দেশের সরকারি হাসপাতালগুলোর তদারকির দায়িত্ব পালন করবেন।

অফিস আদেশে বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা তাদের আওতাধীন জেলা ও উপজেলা হাসপাতালের জনবল, পরিষ্কার-পরিচ্ছন্নতা, যন্ত্রপাতি, অবকাঠামো, নিরাপত্তা এবং সার্বিক ব্যবস্থাপনা পর্যালোচনা করবেন। হাসপাতাল বা প্রতিষ্ঠানের প্রধানের সঙ্গে সমন্বয় করে স্বাস্থ্যসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের পাশাপাশি, সংশ্লিষ্ট প্রশাসনিক বা ব্যক্তিগত কর্মকর্তারা পরিদর্শন কার্যক্রমে সাচিবিক সহায়তা দেবেন।

এ ছাড়া চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ডিজিটাল হাজিরা নিয়মিত পর্যবেক্ষণ করে উপস্থিতি-সংক্রান্ত তথ্য ও প্রতিবেদন দাখিল করতে হবে। জেলা প্রশাসক, সিভিল সার্জন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে টিকাদান কর্মসূচি, অসংক্রামক রোগ প্রতিরোধ, জনসচেতনতামূলক কার্যক্রম, মাতৃ ও শিশুমৃত্যু হ্রাস, প্রবীণ স্বাস্থ্যসেবা এবং পুষ্টি কার্যক্রমের অগ্রগতি নিশ্চিত করার নির্দেশও দেওয়া হয়েছে।

অফিস আদেশে আরও বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের নিয়মিত হাসপাতাল পরিদর্শনের পর পর্যবেক্ষণ ও সুপারিশ প্রতি মাসের ৭ তারিখের মধ্যে নির্ধারিত শাখায় প্রতিবেদন আকারে জমা দিতে হবে। বাস্তবায়নযোগ্য সুপারিশের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়েছে।

এ ছাড়া, চলতি মাসে আবশ্যিকভাবে অন্তত একটি এবং পরবর্তী প্রতিটি মাসে ন্যূনতম একটি করে হাসপাতাল পরিদর্শন সম্পন্ন করতে হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত