Sunday , 19 April 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

পাট খাতের উন্নয়নে জেডিপিসি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে : বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী

প্রতিবেদক
বাসস
April 19, 2026 4:09 am

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম বলেছেন, পাট খাতের উন্নয়নে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পাটের তৈরি স্কুল ব্যাগ কার্যক্রম বাস্তবায়নে উদ্যোগী হয়ে কাজ করছে সরকার। এতে জেডিপিসি অগ্রণী ভূমিকা পালন করছে।

তিনি আজ আজ রাজধানীর মণিপুরীপাড়ায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের জেডিপিসি পরিদর্শন শেষে এসব কথা জানান।

এ সময় প্রতিমন্ত্রী জেডিপিসির সার্বিক কার্যক্রম ও বিপণন সেন্টার পরিদর্শন করেন এবং নানা দিক নির্দেশনা দেন।

জেডিপিসির কার্যক্রমের প্রশংসা করে প্রতিমন্ত্রী জানান, পণ্যের গুণগত মান উন্নয়ন, নতুন ডিজাইন ও উদ্যোক্তা তৈরিতে জেডিপিসি কাজ করছে। দেশীয় ও আন্তর্জাতিক বাজারে পাটপণ্যের চাহিদাকে কেন্দ্র করে এ প্রতিষ্ঠানকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে।

এ সময় জেডিপিসির ব্যবস্থাপনা পরিচালক (যুগ্মসচিব) মো. জাহিদ হোসেন, উপসচিব সাইফুল ইসলাম আজাদ, উপসচিব শাহাদাত হোসেন কবির ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্রঃ বাসস

 

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

দক্ষিণ লেবাননে ইসরাইলের নতুন অভিযান ‘পোড়ামাটি নীতি’: নাওয়াফ সালাম

গাজামুখী ত্রাণবাহী ফ্লোটিলার ৩টি নৌযান আটক ইসরাইলের

মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) কর্তৃক ভোলাহাট সীমান্তে ৯৩ বোতল ভারতীয় মদ জব্দ

জাবির আইন বিভাগের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মাদারীপুরে ঠিকাদারের লাশ কবর থেকে উত্তোলন

চৌদ্দগ্রামে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে দরিদ্র ফ্যামিলিকে ভ্যান গাড়ি উপহার

ড. ইউনূসের সঙ্গে ইউএনএইচসিআর প্রধানের রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা

তামাবিল হাইওয়ে পুলিশের অভিযানে বাসভর্তি ৯৬টি কম্বল জব্দ, দুইজন আটক

চৌদ্দগ্রামে ল্যাম্পি স্ক্রিণ রোগে গরু মরার হিড়িক, দুশ্চিন্তায় খামারীরা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১২ জন শিক্ষক পেলেন গবেষণা প্রণোদনা