শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১২:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনামঃ
নওগাঁ-৫ আসনে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে বিএনপি ও জামায়াতের প্রার্থীকে শোকজ নাসিরনগরে স্বতন্ত্র প্রার্থী জনাব মোঃ ইকবাল চৌধুরীর সংবাদ সম্মেলন, আনুষ্ঠানিক প্রার্থীতা ঘোষণা বাউফলে বিএনপি কার্যালয়ে আগুন বাউফলে জামায়াতের নেতা কর্মীদের উপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন ঠাকুরগাঁওয়ে খাদ্যগুদামে দুদকের অভিযান, রেকর্ডবিহীন সাড়ে তিন টন চাল উদ্ধার মোংলা প্রেস ক্লাবের নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত বানারীপাড়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময় সভা শেরপুরে অবকাশ স্বপ্ন কৃষি সমবায় সমিতির ১ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত চবিতে নিয়োগ অনিয়মের অভিযোগে ছাত্রদলের মানববন্ধন, বিতর্কিত নিয়োগ বাতিলের দাবি হরিণের নামে শূকরের মাংস বিক্রির চেষ্টা, একজনের কারাদণ্ড ও জরিমানা প্রথমবারের মতো ২০২৬-২৭ শিক্ষাবর্ষে আরবী বিভাগে শিক্ষার্থী ভর্তি নেবে জাবি চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত থেকে মানব পাচারকারীসহ চারজন আটক ব্রেন স্ট্রোকে জাবি আইন বিভাগের শিক্ষার্থীর মৃত্যু গোয়াইনঘাটে সড়ক নির্মাণে বাঁধা গাছ: আটকে আছে রাস্তার উন্নয়ন কাজ ‎কুবিতে অবসরপ্রাপ্ত দুই কর্মকর্তার বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল টঙ্গীতে পোশাক কারখানায় আবারও শতাধিক শ্রমিক অসুস্থ, হাসপাতালে ভর্তি বাউফলের চন্দ্রদ্বীপে বিএনপি নেতাকর্মীদের ওপর হামলা ও মিথ্যা মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন কালীগঞ্জে আড়াইশ বছরের ঐতিহ্যবাহী ‘জামাই মেলা’ সিলেটে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সভাপতি গ্রেফতার

সেনা সদস্য ও তার মাকে পিটিয়ে জখমের অভিযোগ, থানায় মামলা

সাকিব হোসেন, দুমকি (পটুয়াখালী) প্রতিনিধিঃ

দুমকি উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এক সেনাবাহিনী সদস্য ও তার মা কে পিটিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী নারী মিনারা বেগম (৫৫) দুমকি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখ সন্ধায়র দিকে দুমকি থানাধীন মুরাদিয়া ইউনিয়নের চরচরবাড়ী এলাকার ৭ নম্বর ওয়ার্ডে মীরা বাড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে।

অভিযুক্তরা হলেন- পুলিশের এস আই সৈয়দ দেলোয়ার হোসেন ৪০ বর্তমান পোষ্টিং পিবি আই নারায়ণগঞ্জ,পুলিশ কনস্টেবল বর্মান পোষ্টিং নিউমার্কেট থানা ঢাকায় সৈয়দ মোশারফ হোসেন (৪৫) তার ভাই সাহেব আলী (৬০) ও দুই ভাতিজা হিরু (৪০) ও হাসান (৩৫)।

ভুক্তভোগী মিনারা বেগম অভিযোগে উল্লেখ করেন, তিনি একজন গৃহিণী এবং তার ছেলে জুয়েল রানা (২৮) বাংলাদেশ সেনাবাহিনীর একজন সৈনিক। ঘটনার দিন অভিযুক্তরা তার বসতঘরের সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। গালিগালাজে বাধা দিলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে। এ সময় তিনি প্রতিবাদ করলে অভিযুক্তরা পুনরায় হামলা চালিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে।

একপর্যায়ে তার ছেলে জুয়েল রানা মাকে বাঁচাতে এগিয়ে এলে তাকেও দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়। এতে মা ও ছেলে দু’জনই গুরুতর আহত হন। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বরিশাল সেনানিবাস সিএমএইস এ হাসপাতালে ভর্তি করা হয়।

বর্তমানে মিনারা বেগম সি এম এইস আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
এ বিষয়ে দুমকি থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম উদ্দিন বলেন, অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩