Wednesday , 25 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ঈদ যাত্রা নিরাপদ রাখতে নৌপথে কড়া নজরদারি নিশ্চিত করা হয়েছে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

ঈদ উপলক্ষে কর্মস্থলে ফেরা যাত্রীরা যাতে নিরাপদে ঢাকায় যেতে পারেন, সে বিষয়টি নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান।

মঙ্গলবার সন্ধ্যায় ভোলার বিভিন্ন লঞ্চঘাট পরিদর্শন শেষে জেলা সদরের ইলিশা ঘাটে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

এসময় প্রতিমন্ত্রী বলেন, ঈদের সময় লঞ্চগুলো যেন নির্ধারিত সময়ে চলাচল করে এবং অতিরিক্ত ভাড়া আদায় না করা হয়, তা নিশ্চিত করতে নৌপরিবহন মন্ত্রণালয় নিয়মিত মনিটরিং করছে।

তিনি আরও জানান, এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং কোথাও কোনো সমস্যার খবর পাওয়া যায়নি।

তিনি বলেন, ‘আমরা চাই ফিরতি যাত্রা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হোক। ঈদে বিপুল সংখ্যক যাত্রীর আসা-যাওয়া নির্বিঘ্ন রাখা নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব এবং আমরা তা যথাযথভাবে পালন করছি।’

এর আগে তিনি হাতিয়া ও ভোলার চরফ্যাশনের বেতুয়া লঞ্চঘাট পরিদর্শন করেন। এ সময় যাত্রীদের সঙ্গে কথা বলে তাদের বিভিন্ন সমস্যা ও অভিজ্ঞতা সম্পর্কে জানার চেষ্টা করেন। ভবিষ্যতে ভোলার নৌরুটের সব ঘাটকে আরও আধুনিক ও যাত্রীবান্ধব করে গড়ে তোলার আশ্বাস দেন তিনি।

পাশাপাশি ভোলার ইলিশা থেকে ঢাকা রুটে চলাচলকারী যাত্রীবাহী আল শাফিন সাত্তার খান লঞ্চে নির্ধারিত ভাড়া চার্ট টানানো না থাকায় ভ্রাম্যমাণ অভিযানে ৫ হাজার টাকা জরিমানা করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান।

এসময় তার সাথে উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক ডা.শামীম রহমান, ভোলার পুলিশ সুপার মো.শহিদুল্লাহ কাউছার,ভোলা সদর মডেল থানায় ওসি মো.মনিরুল ইসলাম এবং নৌ পরিবহন দপ্তরের কর্মকর্তাগণ।

এদিকে নৌ পরিবহন প্রতিমন্ত্রীর হঠাৎ আগমনকে ঘিরে যাত্রীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বাঁশ শিল্পকে বাঁচিয়ে রাখার চেষ্টায় কয়েকটি পরিবার

কালকিনিতে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন

বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি ‘সীমিত’ : মুক্তাদির

‎কুবিতে শুরু হলো প্রথম আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলন

চৌদ্দগ্রামে দারুস সুন্নাহ দ্বীনীয়া মাদ্রাসা শতভাগ পাস

ঈদগাঁওয়ে দাঁড়িপাল্লার সমর্থনে পথসভা

পূবাইলে ট্রেনে কাটা পড়ে যুবক নিহত

কুড়িগ্রামে “জুলাই পুনর্জাগরণে সমাজগঠনে আমাদের শপথ অনুষ্ঠান” যথাযোগ্য মর্যাদায় উদযাপন

বাউফলের কালিশুরীতে থানা ও ফায়ার সার্ভিস স্থাপনের আশ্বাস ড. শফিকুল ইসলাম মাসুদ এমপির

ঈদগাঁওয়ে লবণ কারখানার মেশিনে আটকে শ্রমিকের পা বিচ্ছিন্ন