আজকের পত্রিকা

ই-পেপার

সোশ্যাল মিডিয়া

বাংলা কনভাটার

আলোচিত:

বাঁশ শিল্পকে বাঁচিয়ে রাখার চেষ্টায় কয়েকটি পরিবার

মোস্তাফিজুর রহমান আকাশ, ঠাকুরগাঁওঃ

বাঁশের তৈরি বিভিন্ন উপকরণকে জীবিকার প্রধান বাহক হিসাবে আঁকড়ে রেখেছে ঠাকুরগাঁওয়ে রুহিয়ার গুটি কয়েক পরিবারের কিছু মানুষ। এই বাঁশই বর্তমানে তাদের জীবিকার প্রধান বাহক। কিন্তু দিন দিন বাঁশের তৈরি বিভিন্ন পন্যের চাহিদা কমে যাওয়ায় ভালো নেই এই শিল্পের সঙ্গে জড়িত কারিগররা।

ঠাকুরগাঁও সদর উপজেলা থেকে ক্রমান্বয়ে হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী বাশঁশিল্প। বাঁশের তৈরি পণ্যের কদর আর তেমন নেই বললেই চলে।
ঐতিহ্য হারাতে বসেছে এই শিল্পটি।

গ্রামীণ জনপদের মানুষ গৃহস্থলি, কৃষি ও ব্যবসা ক্ষেত্রে বাঁশের তৈরি সরঞ্জামাদি ব্যাবহার করলেও, এখন বিলুপ্তির পথে এ শিল্পটি।

এক সময় বাসা-বাড়ি, অফিস-আদালত সবখানেই ব্যবহার করা হতো বাঁশের তৈরি আসবাবপত্র। এখন সময়ের বিবর্তনে বদলে গেছে চিরচেনা সেই চিত্র। এরপরেও উপজেলার গুটি কয়েক পরিবারের মানুষ ঐতিহ্য ধরে রাখাসহ জীবন ও জীবিকার তাগিদে বাঁশ আর বেঁতশিল্পকে আঁকড়ে ধরে রেখেছেন।

বর্তমানে সল্প দামে হাতের নাগালে প্লাস্টিক সামগ্রী পাওয়াতে কদর বেড়ে যাওয়ায় কুটির শিল্পের চাহিদা এখন আর তেমন নেই।

অন্যদিকে বাজারগুলো দখল করে রেখেছে প্লাস্টিক, এলুম্যানিয়াম, স্টিলসহ বিভিন্ন দ্রব্য। তাছাড়াও প্লাস্টিক ও অন্যান্য দ্রব্যের পণ্য টেকসই ও স্বল্পমূল্যে পাওয়ায় সাধারণ মানুষের চোখ এখন সেগুলোর ওপর।

এছারাও বিভিন্ন পণ্য তৈরি করতে করা দামে বাশঁ ক্রয় করে আনতে হয় বিভিন্ন হাট বাজার থেকে।

তৈরিকৃত পন্য নিজেদের ব্যাবহারের পাশাপাশি, বাজারে বিক্রি করে চলতো তাদের জীবন-যাপন। তবে এখনও গ্রামীণ উৎসব ও মেলাগুলোতে বাঁশের তৈরি কুলা, চালুন, খাঁচা, মাচাং, মই, চাটাই, ঢোল, গোলা, ওড়া, বাউনি, ঝুঁড়ি, ডুলা, মোড়া, মাছ ধরার চাঁই, মাথাল, বইপত্র রাখার র‌যাকসহ বিভিন্ন পণ্য সাজিয়ে বসে আছেন এ পেশার কারিগররা।

প্রতিদিন তাদের তৈরি কিছু পণ্য বাজারের সপ্তাহের দুইহাট সহ গ্রাম-গঞ্জে নিয়ে ফেরি করলে, কিছু সৌখিন মানুষ আছে তাদের পণ্য কিনেন। বেলা শেষে যা বিক্রি হয় তা দিয়ে তরি-তরকারি কিনে বাড়ি ফেরেন তারা। এভাবেই তাদের জীবন-জীবিকা চলে। বর্তমান সময়ে দ্রব্যমুলের দাম বেশি হওয়ায়, স্বল্প আয়ের এ পেশায় টিকে থাকা কঠিন হয়ে পড়েছে বলে জানান তারা।

গোয়াইনঘাটে পোল্ট্রি ফার্মে কিশোরের জবাই করা লাশ উদ্ধার

আমতলীত বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

মোংলা-খুলনা মহাসড়কে বাস-মাইক্রোবাস সংঘর্ষে এক‌ই পরিবারের ১০ জনসহ নিহত ১৩

শৈলকুপায় মসজিদের কমিটি গঠন নিয়ে সংঘর্ষ, আহত ১৫

খুলনায় সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১৪

ঈদগাঁওতে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন

অসহায় মানুষের মুখে হাসি ফোটাচ্ছে মাদারগঞ্জের ‘আত-তাকওয়া ফাউন্ডেশন’

ডিমলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত

নিরব হত্যার বিচারের দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

শৈলকুপায় বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল

কুড়িগ্রামে ইজারা বাতিল করে জলাশয় উন্মুক্তের দাবিতে জেলেদের মানববন্ধন

আত-তাহযীব আইডিয়াল মাদরাসা কুড়িগ্রাম এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত