আজকের পত্রিকা

ই-পেপার

সোশ্যাল মিডিয়া

বাংলা কনভাটার

আলোচিত:

মুরাদনগরে মোবাইল কোর্ট ও বিশেষ অভিযানে কারাদণ্ড, অর্থদণ্ড ও অবৈধ ড্রেজিং সরঞ্জাম জব্দ

মুরাদনগর প্রতিনিধিঃ

কুমিল্লার মুরাদনগরে উপজেলা প্রশাসন এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগে গত কয়েকদিন ধরে একাধিক মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। পরিবেশ রক্ষা, নদী দখলমুক্তকরণ, অবৈধ ড্রেজিং প্রতিরোধ, বাজার ব্যবস্থাপনা ও মাদকবিরোধী কার্যক্রমের অংশ হিসেবে এসব অভিযান পরিচালিত হয়।

১. ড্রেজিং বিরোধী অভিযান ও কারাদণ্ড (২২ নভেম্বর ২০২৫) শনিবার নবীপুর পশ্চিম ইউনিয়নের ভেরীবাঁধ সংলগ্ন গোমতী নদী থেকে অবৈধভাবে বালু ড্রেজিং করার অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট আইন, ২০০৯ এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ (সংশোধিত-২০২৩) অনুযায়ী ১টি মামলায় ৪ জনকে ৬ মাসের কারাদণ্ড এবং মোট ৪,০০০,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে অতিরিক্ত ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি কোম্পানিগঞ্জ বাজার এলাকায় ফুটপাত ও রাস্তার অবৈধ দখল উচ্ছেদ করা হয়।

২. যৌথ পেট্রোলিং ও এক্সক্যাভেটর জব্দ (২০ নভেম্বর) রাত থেকে ২১ নভেম্বর মধ্যরাত পর্যন্ত মুরাদনগরের বিভিন্ন স্থানে যৌথ পেট্রোলিং পরিচালনা করা হয়। এই অভিযানে বিভিন্ন স্থান থেকে ৩টি এক্সক্যাভেটর অপসারণ করা হয়। একই সঙ্গে মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

৩. পূর্বধইর ও পশ্চিম ইউনিয়নে ড্রেজার অপসারণ (১৯ নভেম্বর ২০২৫) তারিখ পূর্ব ধইর (পূর্ব) ও পশ্চিম ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ২টি ড্রেজার ও প্রায় ১,০০০ ফুট পাইপ অপসারণ করা হয়।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ১টি মামলায় একজনকে ৫০,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড আদায় করা হয়।

অভিযানের নেতৃত্ব সামগ্রিক অভিযান উপজেলা নির্বাহী অফিসার, মুরাদনগর মহোদয়ের নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব সাকিব হাছান খাঁন এর নেতৃত্বে পরিচালিত হয়।

মোবাইল কোর্ট ও বিভিন্ন অভিযানে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা সহযোগিতা প্রদান করেন।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিবেশ রক্ষা, জনস্বার্থ সুরক্ষা এবং আইনশৃঙ্খলা বজায় রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কুড়িগ্রামে ইজারা বাতিল করে জলাশয় উন্মুক্তের দাবিতে জেলেদের মানববন্ধন

আত-তাহযীব আইডিয়াল মাদরাসা কুড়িগ্রাম এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি, ২০ হাজার টাকা জরিমানা

ডিমলায় আন্তর্জাতিক নারী দিবসে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কলাপাড়ায় যুবদল নেতার বিরুদ্ধে প্রবাসীর স্ত্রীকে মারধরের অভিযোগ

ত্রিশালে আন্তর্জাতিক নারী দিবস পালন

ত্রিশালে দুই সংসদ সদস্যের উপস্থিতিতে জামায়াতের ইফতার মাহফিল

ঘোড়াঘাটে হাত বাড়ালেই মিলছে মাদক

ইরানে ইসরায়েল-আমেরিকার বর্বরোচিত হামলার প্রতিবাদে বাউফলে বিক্ষোভ মিছিল

পূবাইলের ফিওনা লাক্সারি রিসোর্টে ইফতার ও মিলাদ মাহফিলের আয়োজন

ঈদগাহ সংস্কারে এমপি ফাহিম চৌধুরীর নির্দেশনা ও কবর জিয়ারত