Wednesday , 7 January 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ঈদগাঁওয়ে লবণ কারখানার মেশিনে আটকে শ্রমিকের পা বিচ্ছিন্ন

প্রতিবেদক
নিউজ ডেক্স
January 7, 2026 7:04 pm

মোহাম্মদ সেলিম, ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধিঃ

কক্সবাজারের শিল্পনগরী ইসলামপুরে লবণ কারখানার মেশিনের ভেতর আটকে রাশেদ আবদুল্লাহ ছোটন(২০) নামে এক শ্রমিকের পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

রাশেদ উপজেলার ইসলামপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড সেম্পলবাগান এলাকার মোহাম্মদ ইসলামের ছেলে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) বেলা ৩টার দিকে ঘটে এ দূর্ঘটনা। আহত ওই কিশোরকে প্রথমে মালুমঘাট ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ঐ কারখানাটির মাঝি মোস্তক আহমদ জানান, মিলে কাঁচা লবণ রিসাইকেলিং করা হয়। কারখানাটিতে প্রায় ১শ জনের মত শ্রমিক কাজ করে। এদিন বিকেলে কারখানার ভেতরেই মেশিনের বেল্টে পা আটকে গেছে রাশেদের। এসময় তার ডান পা গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর সেখান থেকে দ্রুত তাকে উদ্ধার করে প্রথমে মালুমঘাট হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে চট্টগ্রাম মেডিকেলে পাঠিয়ে দেয়া হয়।

হাসপাতাল থেকে রাশেদের পিতা মোহাম্মদ ইসলাম জানান, তার ২ ছেলে ২ কন্যা। রাশেদ লবণ কারখানায় কাজ করত। লবণ মিলে পা গোড়ালি বিচ্ছিন্ন হলেও পরে হাসপাতালে হাঁটুর নিচ থেকে পা কেটে ফেলা হয়েছে। প্রাথমিকভাবে মালিকপক্ষ আর্থিকভাবে সহযোগিতা করেছেন। তিনি ছেলের জন্য সকলের দোয়া কামনা করেন।

ইসলামপুর মিল মালিক সমিতির সাধারন সম্পাদক মনজুর আলম দাদা ঘটনার সত্যতা নিশ্চিত করে তাকে প্রাথমিকভাবে সহযোগিতা করা হয়েছে বলে জানান।

ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার এ জাতীয় ঘটনা কেহ বলেনি এরপরও খোঁজ নেয়া হবে বলে জানিয়েছেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

দেবিদ্বারে ভৈষেরকুট মানবকল্যাণ সংগঠনের উদ্যোগে “গুণীজন সংবর্ধনা ও বই বিতরণ”

কোম্পানীগঞ্জ ছাত্রদলের আহবায়ক হিফজুর রহমানের ইন্তেকাল, জানাজা সকাল ১১ টায়

৪৫ তম বিসিএসে সুপারিশপ্রাপ্ত হলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ৪ শিক্ষার্থী

কুবির আইন বিভাগের ৭২ শিক্ষার্থী আইনজীবী হিসেবে তালিকাভুক্ত

নারী ভোটারদের নিয়ে মফিকুল হাসান তৃপ্তির প্রাণবন্ত উঠান বৈঠক

ঠাকুরগাঁওয়ের ৩টি আসনে ২০ প্রার্থীর প্রতীক বরাদ্দ

জাবিতে আর্থ ক্লাবের নতুন কমিটি গঠন ও কনটেস্ট অনুষ্ঠিত

ঈদের ছুটিতে রাঙামাটির পর্যটন কেন্দ্রগুলোতে প্রাণ ফিরেছে

নজরুল বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই ৩৬’ স্মৃতিচিহ্ন

পরীক্ষাকেন্দ্রে এসে জানালো করোনা পজিটিভ, চান্দিনায় দেখা গেল ব্যতিক্রমী চিত্র