Wednesday , 19 August 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

পরিচালক দেবকে নিয়ে আবেগঘন খোলা চিঠি লিখলেন শুভশ্রী

টালিউডের জনপ্রিয় অভিনেতা দেব প্রথমবারের মতো পরিচালকের ভূমিকায় আত্মপ্রকাশ করতে যাচ্ছেন। তার পরিচালিত প্রথম সিনেমা ‘দেশু ৭’-এর শুটিং শেষ হওয়ার পর সহ-অভিনেত্রী শুভশ্রী দেবকে উদ্দেশ করে একটি আবেগঘন খোলা চিঠি লিখেছেন।

শুভশ্রী জানান, অভিনয়জীবনের শুরু থেকেই দেবের সঙ্গে তার পথচলা। তবে ‘দেশু ৭’-এ তিনি দেবকে নতুন এক পরিচয়ে দেখেছেন। এবার শুধু সহ-অভিনেতা হিসেবে নয়, একজন পরিচালক হিসেবে দেব কীভাবে নিজের ভাবনা ও গল্পকে পর্দায় তুলে ধরেছেন, সেটিও কাছ থেকে দেখার সুযোগ হয়েছে তার। প্রথমদিকে বিষয়টি তাকে বিস্মিত করার পাশাপাশি কিছুটা ঈর্ষান্বিতও করেছিল বলে উল্লেখ করেন তিনি।

পরিচালক হিসেবে দেবের কাজের প্রশংসা করে শুভশ্রী লেখেন, “এতদিন যাকে অভিনেতা হিসেবে চিনতাম, সেই মানুষটি এতটাই গুছিয়ে নিজের ভাবনা, লক্ষ্য এবং গল্প বলার ধরন নিয়ে ছবি নির্মাণ করছে, যা সত্যিই বিস্ময়ের।” তিনি আরও বলেন, শুটিং যত এগিয়েছে, ঈর্ষার জায়গা ধীরে ধীরে অনুপ্রেরণায় রূপ নিয়েছে। অভিনেতার পাশাপাশি পরিচালকের ভূমিকাতেও দেব নিজেকে প্রমাণ করার সক্ষমতা রাখেন বলে তার বিশ্বাস।

‘দেশু ৭’-এর শুটিং শেষ হওয়ার দিন শুভশ্রী লেখেন, “এই যাত্রার অংশ হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আমার বিশ্বাস, ছবি মুক্তির পর বাংলা চলচ্চিত্র একজন নতুন প্রজন্মের পরিচালককে পেতে চলেছে, যিনি গল্প বলার পাশাপাশি সাধারণ দর্শককে বিনোদন দেওয়ার ক্ষমতাও রাখেন।” একই সঙ্গে পরিচালকের নতুন যাত্রার জন্য দেবের সাফল্য কামনা করে তিনি জানান, দেবকে নিয়ে তিনি গর্বিত।

মুক্তির আগেই শুভশ্রীর এই খোলা চিঠি ‘দেশু ৭’ ঘিরে দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন অনুরাগীরা। উল্লেখ্য, ২০০৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘চ্যালেঞ্জ’ সিনেমার মাধ্যমে দেব ও শুভশ্রীর জুটি প্রথমবার রুপালি পর্দায় আসে। ব্যক্তিগত জীবনের টানাপোড়েনের কারণে দীর্ঘ সময় একসঙ্গে কাজ না করলেও বর্তমানে তারা আবারও নতুন উদ্যমে একসঙ্গে কাজ করছেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

নালিতাবাড়ীতে আইনজীবীর বাড়িতে ভাংচুর, প্রাণনাশের হুমকির অভিযোগ

পথে বেড়ে উঠা শিশুদের ৫৮.২ শতাংশেরই নেই জন্মসনদ

বিএনপি থেকে পদত্যাগ করলেন মির্জা ফখরুল

ধানের শীষকে সমর্থন জানালেন ৩ শতাধিক আওয়ামী লীগের নেতাকর্মী

দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

ঝালকাঠিতে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত

মনপুরায় পানিবন্দি ২০ হাজার মানুষ, অর্ধাহারে-অনাহারে কাটছে দিন

বৈরী আবহাওয়ায় পাকা আমন ধান ক্ষতিগ্রস্ত- বিপাকে নাচোলের কৃষকরা

কুয়াকাটায় শুরু হলো ন্যায্য রূপান্তর ও জলবায়ু সুবিচার বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ

কটিয়াদীতে ব্যবসায়ীদের সঙ্গে বাজার কমিটির মতবিনিময়