Saturday , 28 February 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

ঝালকাঠিতে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে অটোচালক নিহত

প্রতিবেদক
নিউজ ডেক্স
February 28, 2026 11:49 am

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠি-ভান্ডারিয়া আঞ্চলিক মহাসড়কের সমবায় এলাকায় অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে খলিল আকন (৩০) নামের এক অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক কাওসার আহমেদ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দুপুরে একটি যাত্রীবাহী অটোরিকশা ও বেপরোয়া গতির মোটরসাইকেলের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খলিল আকন উপজেলার পুটিয়াখালি এলাকার ইমাম আকনের ছেলে। আহত মোটরসাইকেল চালক কাওসার আহমেদ বাকেরগঞ্জ উপজেলার বামনিকাঠি এলাকার আ. কাদের ফরাজির ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, অটোরিকশাটি রাজাপুর থেকে সমবায় এলাকায় পৌঁছে আকনের হাটের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা চালক খলিল আকন ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা দ্রুত আহত মোটরসাইকেল চালককে উদ্ধার করে পুলিশে খবর দেন। খবর পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। আহত কাওসার আহমেদকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, মহাসড়কে বেপরোয়া গতি ও অসতর্কতার কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা সড়কের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে গতিরোধক স্থাপন এবং ট্রাফিক পুলিশের নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন।

ওসি মো. নজরুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

দোয়ারাবাজারে স্বতন্ত্র প্রার্থী জাহাঙ্গীর আলমের সমর্থনে পথসভা ও গণসংযোগ অনুষ্ঠিত

তেল সংকটে ঘুরছে না মোটরসাইকেলের চাকা, বন্ধের পথে জীবন-জীবিকা

ভিটেমাটি হারানোর শঙ্কা: দোয়ারাবাজারে সুরমা নদীর ভাঙন রোধে তিন গ্রামবাসীর মানববন্ধন

নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-শিক্ষার্থীদের অধিকার আদায়ে ইউটিএলের ১০ দফা দাবি

চৌদ্দগ্রামে স্ত্রীর ডিভোর্স লেটার পেয়ে স্বামীর আত্মহত্যা

জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষকের বিরুদ্ধে তদন্ত দাবি শিক্ষার্থীদের

পুত্রের হাতে পিতা খুন

নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রশিবিরের উন্মুক্ত কুরআন বিতরণ

ওসমান হাদি হত্যা: সিআইডি’র তদন্ত প্রতিবেদন দাখিল ৫ মে

জৈন্তাপুরে পুলিশের অভিযানে টুরিস্ট বাস থেকে ভারতীয় চোরাচালান জব্দ