Sunday , 19 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

ঝালকাঠির রাজাপুরে অবসরপ্রাপ্ত সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

প্রতিবেদক
নিউজ ডেক্স
July 19, 2026 5:11 am

মোঃ মাহিন খান, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের চাড়াখালী গ্রামে এক অবসরপ্রাপ্ত সেনাসদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা পরিবারের সদস্যদের হাত-পা ও চোখ বেঁধে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও একটি স্মার্টফোন লুট করে নিয়ে যায়।

শনিবার (১৮ জুলাই) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিট থেকে ভোর ৪টা ৩০ মিনিটের মধ্যে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী অবসরপ্রাপ্ত সেনাসদস্য মো. শাহআলম শিকদার চুন্নু (৫০) জানান, গভীর রাতে ৬ থেকে ৭ জনের একটি মুখোশধারী ডাকাত দল বসতঘরের প্রধান ফটক ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে অস্ত্রের মুখে তাকে, তার স্ত্রী ও তাদের একমাত্র কন্যাকে জিম্মি করে হাত-পা ও চোখ বেঁধে ফেলে।

এরপর ডাকাতরা ঘরের বিভিন্ন কক্ষ তছনছ করে নগদ ৮৫ হাজার টাকা, প্রায় ৫ ভরি স্বর্ণালঙ্কার এবং একটি স্মার্টফোন লুট করে দ্রুত পালিয়ে যায়।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন বিশ্বাস বলেন, ‘ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

জাতীয়তাবাদী দলের কল্যাণমুখী রাজনীতি ছড়িয়ে দিতে চাই : সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

তিন মাসের নিষেধাজ্ঞা শেষে উন্মুক্ত হচ্ছে সুন্দরবন

কুড়িগ্রামে ভারতীয় কিটক্যাট চকলেট আটক, ছিনিয়ে নিলেন বিএনপি কর্মী

নজরুল বিশ্ববিদ্যালয়ে TechMind Hackathon 2025 অনুষ্ঠিত

কুড়িগ্রাম এবি পার্টিতে বিভিন্ন দলের নেতাকর্মী সহ তিন শতাধিক ব্যাক্তির যোগদান

জামায়াতে ইসলামীর উদ্যোগে শিল্পপাড়ায় ক্ষুদে খেলোয়াড়দের মাঝে ফুটবল বিতরণ

জুনেই হবে বিসিবির নির্বাচন, জানালেন তামিম

কুড়িগ্রামে প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠিত

কোম্পানীগঞ্জ বাজারে মোবাইল কোর্টের অভিযান, চারটি আইনে ৩২ হাজার টাকা জরিমানা

কটিয়াদীতে ৪৮ প্রাথমিক বিদ্যালয়ে প্রধান ও সহকারি শিক্ষক সংকট