Saturday , 25 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এশিয়া মহাদেশ
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খেলাধুলা

সিরাজগঞ্জের সৌন্দর্য বর্ধনে বৃক্ষরোপণ করলেন হাজী মো. আব্দুস সাত্তার

প্রতিবেদক
বাসস
July 25, 2026 10:31 am

সিরাজগঞ্জকে সৌন্দর্য বর্ধন ও সবুজায়নের জন্য সিরাজগঞ্জ পৌর এলাকার বাজার স্টেশন কড়িতলা থেকে জেলা প্রশাসকের কার্যালয়ের শহীদ শামসুদ্দিন গেটের সামনে পর্যন্ত বৃক্ষরোপণ করলেন সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ও সাবেক কাউন্সিলর হাজী মো. আব্দুস সাত্তার।

শনিবার সকাল ১০টায় সিরাজগঞ্জ পৌর এলাকার বাজার স্টেশন কড়িতলায় বৃক্ষরোপণের উদ্বোধন করেন, সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী মো. আব্দুস সাত্তার।

সাত্তার ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সিরাজগঞ্জ সদর উপজেলা ও শহরকে সৌন্দর্য বর্ধন ও সবুজায়নের জন্য সারা শহরেই বৃক্ষরোপণ করা হবে।

গত ২৭ এপ্রিল থেকে বৃক্ষরোপণ শুরু হয়েছে। পর্যায়ক্রমে সারা শহরেই বৃক্ষরোপণ করা হবে।

এ বিষয়ে সাত্তার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাজী মো. আব্দুস সাত্তার বলেন, পরিবেশ রক্ষায় প্রধানমন্ত্রী তারেক রহমান ও সিরাজগঞ্জের কৃতি সন্তান বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নির্দেশে সিরাজগঞ্জ শহরকে সৌন্দর্য বর্ধন ও সবুজায়নের জন্য গাছ রোপণ করা হচ্ছে।

প্রধানমন্ত্রী সারাদেশের মানুষকেই পরিস্কার পরিচ্ছন্ন ও পরিবেশ রক্ষায় গাছের চারা রোপণের নির্দেশ দিয়েছেন। সেই জন্যই সাত্তার ফাউন্ডেশন পরিষ্কার পরিচ্ছন্ন ও পরিবেশ রক্ষায় গাছের চারা রোপণ কাজ শুরু করেছে। আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।

তিনি আরও বলেন, সাত্তার ফাউন্ডেশন ধর্ম বর্ণ নির্বিশেষে কাজ করে। কে কোন ধর্মের সেটা আমাদের মূল বিষয় নয়। আমাদের মূল বিষয় সে মানুষ কি-না। আমাদের কাজ হচ্ছে মানুষের কল্যাণে কাজ করা। সেই লক্ষেই আমরা কাজ করে যাচ্ছি। আমাদের সকল কাজ হবে আল্লাহকে খুশি করার জন্য। আল্লাহ মানুষকে সৃস্টি করেছেন মানবতার কল্যাণে কাজ করার জন্য। তাই আসুন, আমরা সবাই মানবতার কল্যাণে কাজ করি। আমাদের সকলের উচিৎ এই শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি বাড়ীর আশপাশে গাছের চারা রোপণ করা।

তিনি আরও বলেন, গাছ মানুষের পরম বন্ধু, বিনা প্রয়োজনে গাছ কর্তন করা ঠিক না। একটি গাছ কর্তন করলে আমাদের উচিৎ পাঁচটি গাছ রোপণ করা।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

নওগাঁয় আন্তঃজেলা ডাকাত চক্রের ৬ কুখ্যাত সদস্য গ্রেফতার

খুলনায় প্রকৌশল শিক্ষার্থীদের বিভাগীয় মহাসমাবেশ: তিন দফা দাবিতে শুক্রবার আন্দোলন

থার্টি ফার্স্টে কক্সবাজারে নিষেধাজ্ঞা, বন্ধ সব উন্মুক্ত আয়োজন

বিএনপি নেতা নাসিম আকনের জানাজায় জনসমুদ্র, দাফন সম্পন্ন

চৌদ্দগ্রামে দুর্ঘটনার শিকার লাশবাহী এ্যাম্বুলেন্স, নিহত ২

কুড়িগ্রামে মহিলা দলের উদ্যোগে গণসংযোগ ও লিফলেট বিতরণ

নবীনগরে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

খুলনার জোড়াগেটে অস্ত্রের কারখানার সন্ধান, তিনজন আটক

খুবির এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের ২১ শিক্ষার্থীকে রিসার্চ স্কলারশিপ প্রদান

কি অপরাধ ছিল এ শিশুর?- নিখোঁজের চার দিন পর উদ্ধার আনাসের লাশ