Friday , 3 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

প্রতিবেদক
বাসস
July 3, 2026 2:42 pm

সাতক্ষীরা,  জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ সহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে।

জব্দকৃত ভারতীয় এসব মালামালের বাজার মূল্য আনুমানিক ১৫ লাখ ৪০ হাজার টাকা।

আজ শুক্রবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, কাকডাঙ্গা ও হিজলদী বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল  সাতক্ষীরা সদর উপজেলার মন্দির নামক স্থান হতে এবং কাকডাঙ্গা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার কেড়াগাছি নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। এছাড়া, হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার বড়ালি নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। জব্দকৃত এসব মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক ১৫ লাখ ৪০ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে। চোরাচালান প্রতিরোধে বিজিবি’র অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

সর্বশেষ - লাইফস্টাইল

আপনার জন্য নির্বাচিত

আগামীকাল ঢাকা-গোপালগঞ্জ রুটে বহুল প্রতিক্ষীত রেল চলাচল শুরু

ঝালকাঠিতে ১৬ আইনজীবীর সদস্যপদ বাতিল, বিতর্কে জেলা আইনজীবী সমিতি

বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সপ্তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঝিনাইগাতীতে কৃষকদলের দোয়া মাহফিল

তরুণ কলাম লেখক ফোরামের কুবি শাখার নেতৃত্বে মাসুম-সাইদুল

বন্দর অবকাঠামো উন্নয়নে সিঙ্গাপুরকে বিনিয়োগের আহ্বান নৌপরিবহন উপদেষ্টার

রাজশাহীর নগরবাসীরা আগামী বছরই পাবেন ২০ কোটি লিটার সুপেয় পানি

আন্তঃবিশ্ববিদ্যালয় লোকসংস্কৃতি প্রতিযোগিতায় রানার-আপ নজরুল বিশ্ববিদ্যালয় ডান্স ক্লাব

নলছিটি উপজেলায় নতুন ইউএনও জুবায়ের হাবিবের দায়িত্ব গ্রহণ

রাঙ্গামাটিতে সেনাবাহিনীর ত্রাণ বিতরণ