সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০৯:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনামঃ
মধ্যনগরে হাওরের ফসল রক্ষা বাঁধ মেরামত ও সংস্কার কাজের উদ্বোধন মাদারীপুর জেলা প্রশাসকের সাথে রাজনৈতিক নেতৃবৃন্দের মতবিনিময় বানারীপাড়ায় বিজয় দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে জামায়াত প্রার্থীর মনোনয়ন ফরম সংগ্রহ চাঁপাইনবাবগঞ্জে সীমান্তে বিদেশি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার চবির প্রশাসনিক ভবনে তালা: উপ-উপাচার্যের পদত্যাগ দাবি ইউজিসির সেক্টরভিত্তিক কর্মশালায় পবিপ্রবির উপাচার্য ও রেজিস্ট্রারের অংশগ্রহণ কুবিতে ক্যান্সার থেকে সুরক্ষা, সচেতনতা, প্রতিরোধ ও করণীয় বিষয়ক সেমিনার অনুষ্ঠিত উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর যাচ্ছেন ওসমান হাদি রাউজান থানার অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার মুকসুদপুরে নবাগত ইউএনও মাহমুদ আশিক কবিরের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুয়াকাটার আলিপুর মধ্যবাজার সড়কে দুর্ভোগের অবসান, শুরু মেরামত নির্বাচন নিয়ে শঙ্কা নেই, আইনশৃঙ্খলা বাহিনী ও কমিশন সম্পূর্ণ প্রস্তুত: সিইসি সংবাদ সম্মেলনে হাফেজ বারেক: অন্যের জমি নয়, নিজের জমির ধান কেটেছি ইরাসমাস ও বিনিময় কর্মসূচিতে যুক্ত হওয়ার সুযোগ পেল কুবি পানছড়ি সীমান্তে বিজিবির কড়া নজরদারি ওসমান হাদিকে সিঙ্গাপুরে পাঠানোর উদ্যোগ ৩৬ জন শিক্ষানবিশ সদস্য নিয়ে নতুন যাত্রায় পবিপ্রবি সাংবাদিক সমিতি মির্জাপুরে শিশুকে জিম্মি করে গৃহবধূকে ধর্ষণ চেষ্টার অভিযোগ কুবিতে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে জাগ্রত চৌরঙ্গীর মোমবাতি প্রজ্জ্বলন

বাউফলে ড. মাসুদের গণসংযোগ

পটুয়াখালী প্রতিনিধিঃ

বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আপোষহীন ভূমিকা রেখে আসছে— এমন মন্তব্য করেছেন দলের কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দিনব্যাপী বাউফলের ধুলিয়া ইউনিয়নে গণসংযোগ ও উঠান বৈঠক চলাকালে তিনি এ বক্তব্য দেন।

তিনি বলেন, “আমাদের ঈমান, দখলদারিত্ব ও চাঁদাবাজিমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য ভোটকেন্দ্র পাহারা দিতে হবে। একমাত্র জামায়াতে ইসলামীই পারে একটি দুর্নীতিমুক্ত সমাজ গড়ে তুলতে। আমাদের দুজন মন্ত্রী তিনটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছিলেন, কিন্তু তাদের দুই টাকার দুর্নীতিও কেউ প্রমাণ করতে পারেনি।”

ড. মাসুদ আরও বলেন, “আমাদের নেতৃবৃন্দ হাসিমুখে ফাঁসির মঞ্চে গেছেন, কিন্তু অন্যায়ের কাছে আপোষ করেননি। জামায়াতকে ভোট দিলে একজন এমপি নির্বাচিত হবে না— এমপি হবে বাউফলের সাড়ে চার লক্ষ মানুষ। জনগণ তাদের খাদেম ও সেবক নির্বাচনের জন্যই জামায়াতকে বেছে নেবে।”

দিনব্যাপী এ গণসংযোগ কর্মসূচিতে ২৫০টিরও বেশি মোটরসাইকেল ও প্রায় ৫০০ নেতাকর্মীর বিশাল শোভাযাত্রা অংশ নেয়।

শোভাযাত্রাটি ধুলিয়ার নতুন ব্রিজ বাজার, চাদকাঠি, ফুলতলা খেয়াঘাট, জামালকাঠি জামে মসজিদ মাঠ, ধুলিয়া কলেজ, প্রাইমারি স্কুল ও দাখিল মাদ্রাসাসহ প্রায় ২০টি স্থানে পথসভা করে।
গণসংযোগে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী বাউফল উপজেলা আমির মাওলানা মো. ইসহাক মিয়া, নায়েবে আমির মাওলানা মো. রফিকুল ইসলাম, নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অধ্যক্ষ কাজী মো. আবদুদ দাইয়্যান, কেন্দ্রীয় নেতা আতিকুল ইসলাম নজরুল ও আরিফুর রহমান পলাশ।

এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী ছাত্রশিবির বাউফল উপজেলা সভাপতি মো. লিমন হোসেন, ধুলিয়া ইউনিয়ন জামায়াতের আমির মুজিবুল হক, ইউনিয়ন ছাত্রশিবির সভাপতি হাফেজ মাহাবুব, সাংবাদিক মশিউর রহমান, আবু সুফিয়ান, জসিম উদ্দিন অন্তু, আর রাফি, রুবেলসহ স্থানীয় নেতাকর্মীরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন

2025 © জনপদ সংবাদ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত

প্রয়োজনে যোগাযোগঃ ০১৭১২-০৬৮৯৫৩