Thursday , 16 October 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

জয়পুরহাটের কালাইয়ে ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

প্রতিবেদক
নিউজ ডেক্স
October 16, 2025 3:42 am

শ্রী রামবাবু বর্মন, কালাই (জয়পুরহাট) প্রতিনিধিঃ

তরুণদের মেধা ও ক্রীড়া চর্চার বিকাশে জয়পুরহাটের কালাই উপজেলায় শুরু হয়েছে ‘ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫’।

বুধবার (১৫ অক্টোবর) কালাই উপজেলা প্রশাসনের আয়োজনে ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাবা শামীমা আক্তার জাহান।

বেলুন উড়িয়ে শুরু হওয়া এ আয়োজনে উপস্থিত ছিলেন কালাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জাহিদ হোসেন, উপজেলা প্যানেল চেয়ারম্যানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়াঙ্গনের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধনী দিনে অনুষ্ঠিত প্রথম খেলায় মুখোমুখি হয় কালাই পৌরসভা দল ও পুনট ইউনিয়ন দল। দারুণ উত্তেজনাপূর্ণ এই ম্যাচে ১-০ গোলের ব্যবধানে পুনট ইউনিয়ন দলকে পরাজিত করে বিজয়ী হয় কালাই পৌরসভা দল। ম্যাচের একমাত্র এবং জয়সূচক গোলটি করেন মোঃ তানভীর, যিনি তার অসাধারণ নৈপুণ্যের জন্য নির্বাচিত হন “ম্যান অব দ্য ম্যাচ”।

উদ্বোধনী ম্যাচ ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ ও দর্শকদের উপচে পড়া ভিড়। শত শত ফুটবলপ্রেমী দর্শক খেলা উপভোগ করেন, যা পুরো মাঠে প্রাণচাঞ্চল্য সৃষ্টি করে।

আয়োজক সূত্রে জানা যায়, এই টুর্নামেন্টের মূল লক্ষ্য তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করা এবং সামাজিক বন্ধন ও সম্প্রীতি আরও দৃঢ় করা

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

চকরিয়ায় উদ্বোধন হলো কুটুম বাড়ি রেস্টুরেন্ট

তাপ বিদ্যুৎ কেন্দ্রে নতুন রেকর্ড উৎপাদনে রামপাল

কুড়িগ্রাম-১ আসনে ডাঃ ইউনুছ আলী’র মনোনয়নের দাবিতে বিক্ষোভ মিছিল

ঢাকা দুই সিটিতে এনসিপির নতুন সমীকরণ, প্রার্থী আসিফ ও নাসীরুদ্দীন

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ

চিকিৎসাধীন ১২ দলিয় জোট প্রধানকে দেখতে হাসপাতালে বিএনপির মহাসচিব

গোয়াইনঘাটে বাল্যবিবাহ ও শিশুশ্রম প্রতিরোধে সচেতনতামূলক নাটক মঞ্চায়ন

নজরুল বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন আগামী ১৭ আগষ্ট

রাজশাহীর নগরবাসীরা আগামী বছরই পাবেন ২০ কোটি লিটার সুপেয় পানি

কক্সবাজার-৩ আসনে কাজলকে মনোনয়ন দেওয়ায় তারেক রহমানকে কৃতজ্ঞতা জানালেন যুবদল নেতা