Wednesday , 12 November 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কোম্পানীগঞ্জে মোবাইল কোর্টে চারজনের কারাদণ্ড

প্রতিবেদক
নিউজ ডেক্স
November 12, 2025 3:29 pm

ফয়ছল আহমদ নুমান, কোম্পানীগঞ্জ (সিলেট) প্রতিনিধি:

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবন, পাথর লুট ও অবৈধ বালু উত্তোলনের দায়ে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১২ নভেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে মাদক সেবনের অপরাধে একজনকে তিন মাসের এবং শাহ্ আরপিন টিলার এক ট্রাকচালককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া মিলে মাজার এলাকা থেকে লুট করা পাথরভর্তি একটি ট্রাক জব্দ করে মিলের মালিকে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। অন্যদিকে ধলাই ব্রিজের নিচ থেকে অবৈধভাবে উত্তোলন করা বালুভর্তি একটি নৌকা জব্দ করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মোহাম্মদ রমজান আলী (২০), পিতা: মোহাম্মদ কালা মিয়া, মাতা: মৃত মনোয়ারা বেগম, সাং: পুরাতন জালিয়ার পার, পশ্চিম ইসলামপুর, থানা: কোম্পানীগঞ্জ, সিলেট।মোঃ আশিক আলী (৫০), পিতা: বোরহান উদ্দিন, মাতা: মৃত দুলভি বেগম, সাং:কালিবাড়ি, পূর্ব ইসলামপুর, থানা: কোম্পানীগঞ্জ, সিলেট।মোহাম্মদ শওকত আকবর, পিতা: আলী আকবর, মাতা: খোরশেদা বেগম, সাং: ৩৩০ কাতনগঞ্জ, হাজী আসাদ আলী সওদাগর বাড়ি, থানা: কোতোয়ালি, চট্টগ্রাম।মোঃ জুয়েল মিয়া (২৬), পিতা: মৃত নানু মিয়া, মাতা: মোছাঃ খুজেদা বেগম, সাং: বতুমারা, নোয়াগাঁও, উত্তর রনিখাই, থানা: কোম্পানীগঞ্জ, সিলেট।

অভিযানে জব্দ করা পাথর ও বালু প্রশাসনের হেফাজতে রাখা হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

এবিষয়ে কোম্পানীগঞ্জ থানার ওসি রতন শেখ জানান,চারজন কে আটক করা হয়েছে এবং আমাদের নিয়মিত অভিযান চলবে।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

বিদ্যালয়ের ১৪ লক্ষ টাকা বুঝিয়ে না দিয়ে অবসরে যাচ্ছেন প্রধান শিক্ষক আ’লীগ নেতা কামরুজ্জামান

বান্দুরা আল-আমীন মাদ্রাসায় নুরানি থেকে মিসকাত পর্যন্ত মানসম্মত শিক্ষা প্রদান

ওসমান হাদির উপর হামলার প্রতিবাদে কুয়াকাটা স্টুডেন্ট অ্যালায়েন্স- এর মশাল মিছিল ও প্রতিবাদ সভা

ঠাকুরগাঁওয়ে মৃৎশিল্প প্রদর্শনী ও শীতের আগমনী পিঠা মেলা

বিএনপির মনোনয়ন পেলেন না সেই ফারজানা সিঁথি

কুবির নটরডেমিয়ান পরিবারের নেতৃত্বে পিয়াস-হৃদয়

ভারতীয় ৪৪০ বোতল মদসহ পিকআপ ভ্যান আটক

কৃষি বিশ্ববিদ্যালয়ে ভর্তির গুচ্ছ পরীক্ষা ৩ জানুয়ারি

কুবিতে উদ্ভাসিত বিতর্ক গ্রুমিং ২০২৫ এর ফাইনাল অনুষ্ঠিত

জিয়া সাইবার ফোর্স–জেডডিএফ বান্দরবানের উদ্যোগে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় কোরআন খতম ও দোয়া মাহাফিল