Monday , 2 March 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

কুবির নটরডেমিয়ান পরিবারের নেতৃত্বে পিয়াস-হৃদয়

প্রতিবেদক
নিউজ ডেক্স
March 2, 2026 8:23 am

সানজানা তালুকদার, কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) নটরডেম কলেজ আগত শিক্ষার্থীদের সংগঠন ‘নটরডেমিয়ান পরিবার’ এর কার্যনির্বাহী পরিষদের কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পিয়াস রঞ্জন বিশ্বাস এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন একই বিভাগ ও শিক্ষাবর্ষের শিক্ষার্থী আমিনুল হৃদয়।

রবিবার (১ মার্চ) সদ্য সাবেক সভাপতি মো. হাবিবুর রহমান এবং সাধারণ সম্পাদক রকিবুল হাসানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে কার্যনির্বাহী পরিষদে সহ-সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ফয়সাল খান ও নাজমুস সাকিব, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে অপানন্দ চন্দ্র সরকার ও ফারদিন ইশান, সাংগঠনিক সম্পাদক হিসেবে তাছপিক জাহিন রাফি ও ইশতিয়াক আহমেদ পিয়াল, কোষাধ্যক্ষ হিসেবে আয়ন সাহা , ইভেন্ট সেক্রেটারি হিসেবে শেইন গনসালভেস, রুবায়েত হোসাইন ও শাহারিয়ার ইসলাম, জনসংযোগ সম্পাদক হিসেবে মো. হাসমত আলী, সাজিদ রায়হান ও শামীম ওসমান। মিডিয়া ও প্রেস সেক্রেটারি হিসেবে মাহফুজ রাফি।

এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে মেহেদী হাসান জিহাদ, তানভীর আমান মীরকাল, আতিকুর রহমান সাঈম, সাব্বির আহম্মেদ, মিজান আহম্মেদ, প্রশান্ত দাশ।

সদ্য মনোনীত সাধারণ সম্পাদক আমিনুল হৃদয় বলেন ‘আজকের এই বিশেষ দিনে আমাকে সংগঠনের সাধারণ_সম্পাদক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। এই দায়িত্বকে আমি আমানত হিসেবে গ্রহণ করছি। সবার সহযোগিতা ও দোয়া নিয়ে ইনশাআল্লাহ ভবিষ্যতেও মানবিক ও ইতিবাচক কাজের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করব। ‘

সদ্য মনোনীত সভাপতি পিয়াস রঞ্জন বিশ্বাস বলেন, ‘নটেডেমিয়ান পরিবারের নতুন কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত গর্ব ও দায়িত্বের বিষয়। আমি এই বিশ্বাস ও আস্থার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি।আমরা এমন একটি সংগঠন গড়ে তুলতে চাই, যেখানে ভ্রাতৃত্ব, শৃঙ্খলা, নেতৃত্ব এবং মানবিক মূল্যবোধ সমুন্নত থাকবে। সিনিয়র-জুনিয়রের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি, একাডেমিক সহায়তা, নেটওয়ার্কিং এবং সামাজিক-মানবিক কার্যক্রমকে আরও গতিশীল করাই হবে আমাদের মূল লক্ষ্য।’

 

সর্বশেষ - সারাদেশ

আপনার জন্য নির্বাচিত

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে প্রায় দেড় লক্ষ টাকা মূল্যের বিদেশি মদ ও বিয়ার জব্দ

জামায়াত কৃষ্ণ নন্দীকে প্রার্থী দিয়ে সকল ধর্মের প্রতি শ্রদ্ধা করেছে- মাওলানা আবদুল হালিম

রায়পুরে সাংবাদিকের বাসায় গুলিবর্ষণ

হবিগঞ্জ-লাখাই আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ কাজ দ্রুত শুরুর দাবি

আজ পবিত্র শবে কদর

লর্ডসে ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে দক্ষিণ আফ্রিকা, ‘চোকার’ তকমা মুছে ফেলার সুবর্ণ সুযোগ

বিইউপি কতৃক আয়োজিত পেইন্টিং কম্পিটিশনে চ্যাম্পিয়ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়

চৌদ্দগ্রামে প্রাইভেটকার বোঝাই গাঁজাসহ চালক আটক

আমতলীতে এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরনে আর্থিক সহায়তা : মোল্লা ফাউন্ডেশন

১২ দিন পর কষ্টদায়ক স্মৃতি নিয়ে ক্লাসে ফিরেছে মাইলস্টোন শিক্ষার্থীরা