Thursday , 7 May 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

কুবি ডিবেটিং সোসাইটির নেতৃত্বে সাদী-এনায়েত

সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) ডিবেটিং সোসাইটি’র সপ্তম কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ফার্মেসী বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবদুর রহমান আস সাদী এবং সাধারণ সম্পাদক হিসেবে একই শিক্ষাবর্ষ ও বিভাগের শিক্ষার্থী মো. এনায়েত হোসেন।

এছাড়াও ঘোষিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন মো. আবিদুর রহমান (প্রশাসন), তাইমুন্নাহার তিশা (বাংলা বিতর্ক) এবং তানভীর আনজুম সাজন (ইংরেজি বিতর্ক)।
যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে হিসেবে নাজমুস সাকিব (প্রশাসন), নাজমুল হাসান ফাহিম (বাংলা বিতর্ক) এবং মো. শাহিদুল ইসলাম (ইংরেজি বিতর্ক) দায়িত্ব পালন করবেন।

এছাড়া প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে ফারহা খানম, আন্তর্জাতিক সম্পাদক সাদিয়া নওশিন এশী, দপ্তর সম্পাদক আবছার উদ্দিন ইফতি, অর্থ সম্পাদক ফাহিমা সুলতানা রাতুয়া, প্রশিক্ষণ ও সমন্বয় সম্পাদক কানিজ ফাতেমা রিমি, তথ্য ও প্রযুক্তি সম্পাদক মো. তৌহিদুর রহমান সাকিব এবং অনুষ্ঠান সম্পাদক হিসেবে রয়েছেন মো. মাহিনুর।

তাছাড়াও নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন আসিফ ফেরদৌস জিদনী, ইসরাত জাহান ইতি, খাইরুল আমিন মাসুম এবং পূর্ণি আক্তার।

এনিয়ে নব্য সাধারণত সম্পাদক মো. এনায়েত হোসেন বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকে কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি সব সময় বিতর্ক চর্চা এবং বিতর্ক সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ সকল কার্যক্রম পরিচালনা করে আসছে। এই কমিটিও সেই ধারা অব্যাহত রাখবে। কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির মানউন্নয়ন করাই হবে একমাত্র লক্ষ্য।

নব্য সভাপতি আবদুর রহমান আস সাদী বলেন,’কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বিতর্ক চর্চার ক্ষেত্রে দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। বিশ্ববিদ্যালয়ের বিতর্ক অঙ্গনকে আরও সমৃদ্ধ করা, নতুন বিতার্কিকদের গড়ে তোলা এবং জাতীয় পর্যায়ে আমাদের অবস্থানকে আরও শক্তিশালী করা–এই লক্ষ্যগুলো সামনে রেখেই কাজ পরিচালনা করব।’

প্রসঙ্গত, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ, নিয়মিত বিতর্ক সেশন, প্রশিক্ষণ কর্মশালা ও প্রতিযোগিতার আয়োজন করে আসছে।

 

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

নালিতাবাড়িতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

তারেক রহমানের নিরাপদ ও সসম্মান প্রত্যাবর্তন কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

কুয়েটে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে চা-কফি ভেন্ডিং সেবা

ঝিনাইদহে ৩ বছরের সাবার লাশ মিলল প্রতিবেশীর ঘরে

কুবিতে আবেদনের সময়সীমা শেষ; প্রতি আসনে লড়বে ১০৮ জন

সরকারের ছয় মাসের অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরলেন মাহদী আমিন

গোপালগঞ্জে শিশু ধর্ষণ মামলায় দুইজনের যাবজ্জীবন

বরিশালে ব্ল্যাকমেইল করে চাঁদা আদায়কালে ভুয়া দুই সাংবাদিক আটক

হেফাজতের নেতৃত্বে আসছে বড় জোট

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করলেন জহির উদ্দিন স্বপন