Sunday , 19 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এক্সপ্লেইনার
  12. এশিয়া মহাদেশ
  13. কৃষি
  14. ক্যাম্পাস
  15. ক্রিকেট

নিউইয়র্কে লিজিওনেয়ার্স রোগে একজনের মৃত্যু

প্রতিবেদক
বাসস
July 19, 2026 4:16 am

মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের আপার ইস্ট সাইড এলাকায় লিজিওনেয়ার্স রোগে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তারা শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

নিউইয়র্ক সিটি স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ওই এলাকায় এ পর্যন্ত ৬৭ জনের শরীরে এ রোগ শনাক্ত হয়েছে এবং ১২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

লিজিওনেয়ার্স রোগ হলো লিজিওনেলা ব্যাকটেরিয়ার কারণে সৃষ্ট একটি গুরুতর ফুসফুসের সংক্রমণ। এ রোগে মৃত্যুর হার প্রায় ৯ শতাংশ।

দূষিত পানি ব্যবহার অথবা বাতাসে ছড়িয়ে থাকা অতি ক্ষুদ্র পানিকণার মাধ্যমে এই ব্যাকটেরিয়া মানুষের শরীরে প্রবেশ করতে পারে। তবে আক্রান্ত ব্যক্তির কাছ থেকে অন্য ব্যক্তির শরীরে এ রোগ ছড়ায় না।

নিউইয়র্ক সিটি স্বাস্থ্য বিভাগ জ্বর, কাঁপুনি, পেশিতে ব্যথা বা কাশির মতো ফ্লুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানিয়েছে।

এদিকে পানির নমুনা পরীক্ষায় ওই ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়ার পর কর্তৃপক্ষ অন্তত ৭৬টি ভবনে বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম চালানোর নির্দেশ দিয়েছে। এসব ভবনের মধ্যে বিখ্যাত মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টের একটি ভবনও রয়েছে।

১৯৭৬ সালে ফিলাডেলফিয়ার একটি হোটেলে প্রথম এই রোগের বড় ধরনের প্রাদুর্ভাব ঘটে। ওই হোটেলে আমেরিকান লিজিয়ন নামের সাবেক সেনাসদস্যদের সংগঠনের একটি সম্মেলন চলছিল। সেই ঘটনায় ৩৪ জনের মৃত্যু হয়েছিল। পরে ওই ঘটনার নাম থেকেই রোগটির নাম হয় ‘লিজিওনেয়ার্স’।

সর্বশেষ - আইন-আদালত