Tuesday , 14 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এশিয়া মহাদেশ
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খেলাধুলা

রাজবাড়ীতে ২০তম গ্রেডের কর্মচারীদের ওরিয়েন্টেশন কোর্স

প্রতিবেদক
বাসস
July 14, 2026 8:00 am

গতকাল সোমবার বিকেলে রাজবাড়ী জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ২০তম গ্রেডের কর্মচারীদের ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত হয়েছে। ওরিয়েন্টেশন অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রাজবাড়ীর অতিরিক্ত জেলা প্রশাসক (সাধারণ) তারিফ উল হাসান। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশিকুর রহমান তালুকদার, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক কল্যাণ চৌধুরী, রাজবাড়ীর জেলা ম্যাজিস্ট্রেট উছেন মে প্রমুখ।

জেলা প্রশাসকের কার্যালয় সূত্রে জানা গেছে, রাজবাড়ীর সাধারণ প্রশাসন শাখায় সদ্য যোগদানকারী ২০তম গ্রেডের অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতা কর্মী, বেয়ারার ও বাবুর্চি পদে কর্মচারীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। কর্মদক্ষতা, শৃঙ্খলা, পেশাগত দায়িত্ববোধ এবং জনসেবার মানোন্নয়নের লক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসকগণ, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সদ্য যোগদানকারী কর্মচারীদের দাপ্তরিক শৃঙ্খলা ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে নৈতিকতা, সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের বিষয়ে দিকনির্দেশনা প্রদান করা হয়।

সর্বশেষ - জাতীয়

আপনার জন্য নির্বাচিত

জুলাই শহীদ জাহিদের মাকে চাকরির আশ্বাস প্রধানমন্ত্রীর

অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের দুর্ধর্ষ দস্যু আটক

নেপাল–বাংলাদেশ অ্যাওয়ার্ড অর্জন করলেন প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন

তিস্তা পাড়ে বিশাল নির্বাচনী জনসভায় ডা. শফিকুর রহমান

ব্রেন স্ট্রোকে জাবি আইন বিভাগের শিক্ষার্থীর মৃত্যু

বর্ণাঢ্য আয়োজনে নাসিরনগর হানাদার মুক্ত দিবস পালিত

ফুলপুরে বিএনপির ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

গারো পাহাড়ে বনহাতির তাণ্ডব ও নানাবিধ সমস্যা সমাধানে ঝিনাইগাতীতে উন্মুক্ত আলোচনা সভা

চৌদ্দগ্রামে প্রাইভেটকার বোঝাই গাঁজাসহ চালক আটক

পাঁচবিবিতে ১৯ জুলাইয়ের জাতীয় সমাবেশ সফল করতে জামায়াতের স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত