Thursday , 18 December 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

‎আইসিটি ডিভিশনের উদ্যোগে কুবিতে ইনোভেশন হাব স্থাপনের ঘোষণা

প্রতিবেদক
নিউজ ডেক্স
December 18, 2025 5:36 pm

‎সানজানা তালুকদার, কুবি প্রতিনিধি:

‎‎কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং প্রকৌশল অনুষদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ইনোভেশন হাব প্রোগ্রাম।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের ডিড প্রকল্পের অংশ হিসেবে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আইডিয়া জেনারেশন, উদ্দোক্তা তৈরি ও বিজনেস স্টার্টআপ গঠনে একটি ইনোভেশন হাব তৈরির ঘোষণা দেন ডিড প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর মনজুর মোহাম্মদ শাহরিয়ার।

‎বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টায় বিশ্ববিদ্যালয়ের ভার্চুয়াল ক্লাসরুমে এই প্রোগ্রামটি অনুষ্ঠিত হয়।

‎‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিড প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর মনজুর মোহাম্মদ শাহরিয়ার, আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. মেহেদী হাসান, সিএসই বিভাগের প্রভাষক মো. জাহিদুর রহমান এবং বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীরা।

‎ডিড প্রকল্পের প্রজেক্ট ডিরেক্টর মনজুর মোহাম্মদ শাহরিয়ার বলেন, ‘আইসিটি ডিভিশনের উদ্দ্যোগে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বড় একটি ইনোভেশন হাব স্থাপন করা হবে। এই হাবটি হবে চিন্তার জায়গা, যেখানে শিক্ষার্থীরা আইডিয়া তৈরী করবে এবং শিক্ষার্থীদের জন্য ইউ. এস. পি. প্রোগ্রাম থাকবে। সবার এক একটি আইডিয়াকে আমরা বাজারে ব্যবসা হিসেবে পরিচালনা করতে পারবো। এছাড়াও আমরা টিচারদের জন্য একটি বিশেষ ট্রেনিং এর ব্যবস্থা করবো যাতে প্রজেক্ট শেষ হয়ে গেলেও শিক্ষকরা পরবর্তীতে তোমাদের গাইড করতে পারে।’

‎‎তিনি আরো বলেন, ‘তোমরা সি এস সি সোসাইটি এর উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের সবাইকে নিয়ে বড় একটা প্রোগ্রাম করবে। ফলে ইনোভেশন সম্পর্কে আরো বিশদভাবে জানতে পারবে।’

 

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ভূরুঙ্গামারীতে ট্রাক-অটোর মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের শিশুসহ নিহত ২, আহত ৩

অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ সিমান্তে নারীসহ আটক ৭

নয় মাসে প্রায় ৪৬ লাখ টাকা জরিমানা আদায় পাট অধিদপ্তরের

OBE বাস্তবায়নে প্রস্তুত অর্থনীতি বিভাগ: মাভাবিপ্রবিতে কর্মশালা অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে বিএনপির নেতা-কর্মীদের বাড়িঘরে হামলার অভিযোগ

বরিশাল-২ আসনে বিএনপির প্রার্থী এস সরফুদ্দিন সান্টুর মনোনয়ন দাখিল

সিরিয়ায় শিয়া মাজারের কাছে বিস্ফোরণে ইমাম নিহত

বুয়েটের প্রাক্তন শিক্ষার্থীকে জীবননাশের হুমকির প্রতিবাদে কুয়েটে বিক্ষোভ মিছিল

বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রার্থনা

খুলনায় প্রকৌশল শিক্ষার্থীদের বিভাগীয় মহাসমাবেশ: তিন দফা দাবিতে শুক্রবার আন্দোলন