Wednesday , 27 August 2025 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  3. অ্যান্টার্কটিকা মহাদেশ
  4. আইন-আদালত
  5. আন্তর্জাতিক
  6. আফ্রিকা মহাদেশ
  7. আবহাওয়া
  8. ইউরোপ মহাদেশ
  9. উত্তর আমেরিকা মহাদেশ
  10. এশিয়া মহাদেশ
  11. কৃষি
  12. ক্যাম্পাস
  13. ক্রিকেট
  14. খেলাধুলা
  15. গণমাধ্যম

বুয়েটের প্রাক্তন শিক্ষার্থীকে জীবননাশের হুমকির প্রতিবাদে কুয়েটে বিক্ষোভ মিছিল

প্রতিবেদক
নিউজ ডেক্স
August 27, 2025 6:13 am

কুয়েট প্রতিনিধিঃ
২৬ আগস্ট, ২০২৫ (মঙ্গলবার): বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট)-এর ১৭ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী এবং নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)-র প্রকৌশলী রোকনকে কর্মস্থলে ‘ডিপ্লোমা সিন্ডিকেট’ সদস্যদের মব গঠন করে হত্যার হুমকি দেয়ার ঘটনায় কুয়েট (খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়)-এর শিক্ষার্থীরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন।
দুপুর ১ টায় ‘প্রকৌশলী অধিকার আন্দোলন শীর্ষক ব্যানারে’ শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে থেকে ক্যাম্পাস প্রদক্ষিণ এবং শেষ হয় একই স্থানে। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী ছাত্র কল্যাণ পরিচালক রঞ্জন রাহা, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ ব্যাচের ছাত্র আবু সায়েম ও সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ ব্যাচের ছাত্র রাহাতুল ইসলাম।
বক্তারা বলেন, “হত্যার পর্যায়ে হুমকি অত্যন্ত নিন্দনীয়; রোকনের নিরাপত্তা ও দেশের প্রকৌশলী সমাজের মর্যাদা রক্ষা করতে হবে।” তাঁরা তাগিদ দেন দ্রুত হুমকিদাতাদের গ্রেপ্তার করতে৷
এই প্রতিবাদ কেবল কুয়েটে সীমাবদ্ধ থাকেনি; দেশের অন্যান্য প্রকৌশল বিশ্ববিদ্যালয়েও কর্মসূচি ছড়িয়ে পড়েছে। চট্টগ্রামে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট)- ছাত্ররা জেলা প্রশাসক অফিসের সামনে “ব্লকেড” কর্মসূচি পালন করেন, তিন দফা দাবি নিয়ে।
উল্লেখ্য, গত ছয় মাস ধরে বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশল শিক্ষার্থীদের মধ্যে কোটা‑ভিত্তিক নিয়োগ ব্যবস্থাকে কেন্দ্র করে চলমান বিবাদ রয়েছে। সরকারের পদক্ষেপহীনতায়, শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করছে দুঃখ ও হতাশা, যা এই বিক্ষোভ মিছিলের মাধ্যমে প্রকাশ পেয়েছে। তারা তাদের দাবিগুলি না মানা পর্যন্ত সংহতভাবে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

প্রার্থিতা ফিরে পেলেন জয়পুরহাট-১ আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেকুন নাহার

বিইউএফটি ‘মান’ এ চমক দেখালেন কুবি শিক্ষার্থীরা

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত, দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়া

দাবী না মানলে শিক্ষার্থীদের নিয়ে রাজপথে নামা হবে- মানববন্ধনে শিক্ষক নেতৃবৃন্দ

রামিসা হত্যাকাণ্ডে আদালতে সর্বোচ্চ সাজা প্রার্থনা করা হবে: আইনমন্ত্রী

বিগত ১৭ বছর শিক্ষার মানোন্নয়নে কোনো অগ্রগতি হয়নি: ডা. রফিকুল ইসলাম

বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে পাখিদের জন্য নিরাপদ আশ্রয় নির্মাণ

জাতীয় আইনগত সহায়তা দিবসের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পাংশায় পুলিশের ওপর হামলা, আহত ২ পুলিশ সদস্য

আমতলীতে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত