Tuesday , 14 July 2026 | [bangla_date]
  1. অন্যান্য খেলা
  2. অপরাধ
  3. অস্ট্রেলিয়া (ওশেনিয়া) মহাদেশ
  4. অ্যান্টার্কটিকা মহাদেশ
  5. আইন-আদালত
  6. আন্তর্জাতিক
  7. আফ্রিকা মহাদেশ
  8. আবহাওয়া
  9. ইউরোপ মহাদেশ
  10. উত্তর আমেরিকা মহাদেশ
  11. এশিয়া মহাদেশ
  12. কৃষি
  13. ক্যাম্পাস
  14. ক্রিকেট
  15. খেলাধুলা

দ্বিতীয় প্রান্তিকে সিঙ্গাপুরের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি কমেছে

প্রতিবেদক
বাসস
July 14, 2026 8:10 am

সরকারি তথ্য অনুযায়ী, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে সিঙ্গাপুরের অর্থনৈতিক প্রবৃদ্ধির গতি কিছুটা কমেছে। ভূরাজনৈতিক উত্তেজনার কারণে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের উত্থান থেকে পাওয়া সুবিধা কিছুটা বাধাগ্রস্ত হয়েছে।

দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের প্রাথমিক হিসাব অনুযায়ী, এপ্রিল থেকে জুন পর্যন্ত দেশটির অর্থনীতি ৫ দশমিক ৭ শতাংশ বেড়েছে। এর আগের তিন মাস, অর্থাৎ জানুয়ারি থেকে মার্চ সময়ে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধির হার ছিল ৬ দশমিক ৩ শতাংশ।

খবর বার্তা সংস্থা এএফপি’র।
প্রবৃদ্ধির প্রধান চালিকাশক্তি ছিল উৎপাদন খাত। এ খাতে গত বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে, যা জানুয়ারি-মার্চ প্রান্তিকের ৮ শতাংশ প্রবৃদ্ধির চেয়ে বেশি।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘ইলেকট্রনিক্স ও প্রকৌশল খাতে উৎপাদন বৃদ্ধির কারণে এই প্রবৃদ্ধি হয়েছে। এআই-সম্পর্কিত সেমিকন্ডাক্টর এবং সেমিকন্ডাক্টর তৈরির সরঞ্জামের জোরালো চাহিদা এর পেছনে ভূমিকা রেখেছে।’

কৃত্রিম বুদ্ধিমত্তায় বিশ্বজুড়ে বড় ধরনের বিনিয়োগের ফলে চিপ, ডেটা সেন্টারের সরঞ্জাম এবং অন্যান্য প্রযুক্তিপণ্যের চাহিদা বেড়েছে। এতে সিঙ্গাপুরের মতো রপ্তানিনির্ভর অর্থনীতিগুলো লাভবান হয়েছে।

তবে জুন প্রান্তিকে উৎপাদন খাতের গুরুত্বপূর্ণ দুটি অংশ—রাসায়নিক ও বায়োমেডিকেল খাতে সংকোচনের কারণে সামগ্রিক প্রবৃদ্ধি কিছুটা কমেছে।

মন্ত্রণালয় জানিয়েছে, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে কাঁচামাল সরবরাহে বিঘ্ন ঘটায় রাসায়নিক খাত ক্ষতিগ্রস্ত হয়েছে।

গত মাসে সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লরেন্স ওং সতর্ক করে বলেছেন, মধ্যপ্রাচ্য যুদ্ধের প্রভাব বাড়তে থাকায় বছরের দ্বিতীয়ার্ধে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি ধীর হতে পারে এবং মূল্যস্ফীতি বাড়তে পারে।

দেশটির সরকার ২০২৬ সালের অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস ২ দশমিক ০ শতাংশ থেকে ৪ দশমিক ০ শতাংশের মধ্যেই অপরিবর্তিত রেখেছে।

সর্বশেষ - আইন-আদালত

আপনার জন্য নির্বাচিত

ভুয়া মামলার হয়রানি রোধে ফৌজদারি কার্যবিধিতে নতুন বিধি সংযোজন : আইন উপদেষ্টা

শিশু নিছামনি গণধর্ষণ ও হত্যা মামলায় ৩ আসামির মৃত্যুদণ্ড

উপজেলা পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থাপকদের প্রশিক্ষণ দেওয়া হবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

কুকসু’র গঠনতন্ত্র প্রণয়ন সময়সীমা বাড়লো আরও ১০ কার্যদিবস

গোয়াইনঘাটে ওয়ার্ল্ড ভিশনের শিক্ষা উপকরণ বিতরণ

খালেদা জিয়া: গৃহবধূ থেকে এক আপসহীন নেত্রী

এদেশের মানুষ নতুন বাংলাদেশ দেখবে ,যেখানে সন্ত্রাস দুর্নীতি থাকবে না – ডা. আবদুল্লাহ মোঃ তাহের

বিনিয়োগকারীদের নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

নজরুল বিশ্ববিদ্যালয় রোটার‍্যাক্ট ক্লাবের নতুন কমিটি গঠন

চীন সফরে গেছেন মির্জা ফখরুল